Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাশ্মীরে মোতায়েন হল ১০ হাজার সেনা-জওয়ান, উপত্যকার নিরাপত্তা জোরদার করার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের

দ্য ওয়াল ব্যুরো: ১৫ অগস্টের আগে উপত্যকার নিরাপত্তা আরও আঁটোসাঁটো করার নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক। অমরনাথ যাত্রা উপলক্ষে আগে থেকেই জম্মু-কাশ্মীরে অতিরিক্ত ৪০ হাজার সেনা মোতায়েন করা হয়েছিল। এ বার সারা দেশ থেকে আরও ১০ হাজার সেনা-জওয়ানকে মো

কাশ্মীরে মোতায়েন হল ১০ হাজার সেনা-জওয়ান, উপত্যকার নিরাপত্তা জোরদার করার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের

শেষ আপডেট: 26 July 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ১৫ অগস্টের আগে উপত্যকার নিরাপত্তা আরও আঁটোসাঁটো করার নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক। অমরনাথ যাত্রা উপলক্ষে আগে থেকেই জম্মু-কাশ্মীরে অতিরিক্ত ৪০ হাজার সেনা মোতায়েন করা হয়েছিল। এ বার সারা দেশ থেকে আরও ১০ হাজার সেনা-জওয়ানকে মোতায়েন করা হল কাশ্মীরে। দ্বিতীয় বারের জন্য ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়ার পর অজিত ডোভাল দু’দিনের সফরে জম্মু-কাশ্মীর গিয়েছিলেন। তিনি সেখান থেকে ফিরে আসার পরেই কেন্দ্র এই সিদ্ধান্ত নেয়। শুক্রবার রাতের মধ্যেই নির্দেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রক। রাতারাতি কাশ্মীরে পাঠানো হয় ১০০ কোম্পানি বাহিনীকে। অতিরিক্ত ৫০ কোম্পানি সিআরপিএফ ছাড়াও, এই বাহিনীতে রয়েছে ৩০ কোম্পানি সশস্ত্র সীমা বল (এসএসবি), ১০ কোম্পানি বিএসএফ এবং ১০ কোম্পানি ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)। কার্গিল দিবসের ২০ বছর উদযাপনের দিনই সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেছিলেন, পাক নাশকতার ইতি হয়নি এখনও। বরং, সীমান্তের ও-পারে যুদ্ধ-মনোভাব নিয়ে প্রতিদিনই ভারতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। কখনও সেনা ছাউনি, কখনও নিয়ন্ত্রণরেখা সংলগ্ন গ্রামগুলিতে উড়ে এসে পড়ছে পাক গোলা। পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছিলেন, "ভারতের বিরুদ্ধে নাশকতার বিন্দুমাত্র চেষ্টা চালালে মেরে নাক ফাটিয়ে দেব।" ভারতে ফের বড়সড় নাশকতার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান আশ্রিত জঙ্গি সংগঠনগুলি, এমন আভাস আগেই দিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বিশেষত স্বাধীনতা দিবসের দিন যে কোনও রকম নাশকতার চেষ্টা বানচাল করতে ও কাশ্মীরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এই বিশেষ ব্যবস্থা বলে জানা গেছে। পুলওয়ামা পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে সেনার অভ্যন্তরীণ পরিকাঠামো, অস্ত্রভাণ্ডার-সহ যাবতীয় বিষয় খতিয়ে দেখে সেনার আধুনিকীকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ঢেলে সাজানো হচ্ছে সেনা দফতরগুলি। উরি বা পাঠানকোটের মতো সেনা ছাউনিতে জঙ্গি হানা, যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাক সেনার গোলাগুলি মোকাবিলা করার জন্য ভারতীয় সেনাবাহিনী ও তাদের হাতে থাকা অস্ত্রভাণ্ডার এখন অনেক উন্নত ও আধুনিক। জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিংহ জানিয়েছেন, উত্তর কাশ্মীরে নিরাপত্তা বাহিনী প্রয়োজনের তুলনায় অনেক কম রয়েছে। নিরাপত্তা সুনিশ্চিত করতে আরও বাহিনীর প্রয়োজন ছিল। দেশের বিভিন্ন এলাকা থেকে এযারলিফট করে এই বাহিনী নিয়ে আসা হয়েছে কাশ্মীরে।

```