Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিলকিসের ধর্ষকদের মুক্তি দেওয়া হয়েছে কেন্দ্রের অনুমতিতেই, সুপ্রিম কোর্টে বলল গুজরাত সরকার

দ্য ওয়াল ব্যুরো: গুজরাতের বিলকিস বানো ধর্ষণ ও খুনের (Bilkis Bano Rape Case) ঘটনায় কেন অভিযুক্তদের মুক্তি দেওয়া হল? সোমবার সুপ্রিম কোর্টে (Supreme Court) এই ব্যাপারে গুজরাত সরকার (Gujarat Government) জানায় যে, তারা ১৪ বছর জেল খেটেছে। এবং

বিলকিসের ধর্ষকদের মুক্তি দেওয়া হয়েছে কেন্দ্রের অনুমতিতেই, সুপ্রিম কোর্টে বলল গুজরাত সরকার

শেষ আপডেট: 17 October 2022 16:48

দ্য ওয়াল ব্যুরো: গুজরাতের বিলকিস বানো ধর্ষণ ও খুনের (Bilkis Bano Rape Case) ঘটনায় কেন অভিযুক্তদের মুক্তি দেওয়া হল? সোমবার সুপ্রিম কোর্টে (Supreme Court) এই ব্যাপারে গুজরাত সরকার (Gujarat Government) জানায় যে, তারা ১৪ বছর জেল খেটেছে। এবং জেলে তাদের স্বভাব ভাল ছিল। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকী, এই মুক্তির বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমতি ছিল!

উল্লেখ্য, এবছর স্বাধীনতা দিবসে বিলকিস বানো ধর্ষণ ও ১৪ জনকে খুনের ঘটনায় অভিযুক্ত ১১ জনকে আগাম মুক্তি দেয় গুজরাত সরকার। যা নিয়ে গোটা দেশে বিতর্ক শুরু হয়। গুজরাত সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে তিনটি মামলা দায়ের হয়।

সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট গুজরাত সরকারের কাছে রিপোর্ট তলব। সরকারের তরফ থেকে দাখিল করা হলফনামায় বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রক ১১ জুলাইয়ে একটি চিঠির মাধ্যমে এই আগাম মুক্তির অনুমোদন দিয়েছিল। শুধু তাই নয়, ১৯৯২ সালের একটি পুরানো নীতিকে মাথায় রেখে ১৩ মে এই সমস্ত লোকেদের মুক্তি দেওয়ার কথা বলে।

যে নীতির কথা এদিন হলফনামাতে গুজরাত সরকার উল্লেখ করেছে, তাতে ১৪ বছর জেলে থাকার পর যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্তির কথা। যদিও বিলকিস বানোর ধর্ষকদের এভাবে মুক্তি নিয়ে দেশে বিতর্কের ঝড় বয়ে গিয়েছিল। বিরোধীরা একজোটে এই সিদ্ধান্তের নিন্দা করেছিল।

এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে দেশের শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই প্রসঙ্গে এদিন গুজরাতের বিজেপি সরকার জানায়, এইসব মামলা আইনের অপব্যবহার। কোনও তৃতীয় ব্যক্তিকে এই বিষয়ে ঢোকার অধিকার আইনে নেই বলেও দাবি গুজরাত সরকারের।

মোদীকে হঠাতে পারে আঞ্চলিক সমীকরণই, ভোটের আগে জোট নয়: সীতারাম


```