Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

গাড়ির দূষণ রুখতে কেন্দ্রের নতুন নিয়ম, রাজ্যগুলিকে পাঠানো হল নির্দেশিকা

ইতিমধ্যে কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রকের তরফে এই বিষয়ে রাজ্যগুলিকে নির্দেশিকাও পাঠানো হয়েছে।

গাড়ির দূষণ রুখতে কেন্দ্রের নতুন নিয়ম, রাজ্যগুলিকে পাঠানো হল নির্দেশিকা

শেষ আপডেট: 31 October 2023 19:25

দ্য ওয়াল ব্যুরো: গাড়ির দূষণ রুখতে নতুন নিয়ম চালু করতে চলেছে কেন্দ্র। ইতিমধ্যে কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রকের তরফে এই বিষয়ে রাজ্যগুলিকে নির্দেশিকাও পাঠানো হয়েছে।

পুজোর ছুটির পর চলতি সপ্তাহ থেকে নতুন করে কাজকর্ম শুরু হয়েছে সরকারি অফিসগুলিতে। সূত্রের খবর, গাড়ির দূষণ রুখতে কেন্দ্রের নির্দেশগুলি নিয়ে ইতিমধ্যে পর্যালোচনা শুরু হয়েছে পরিবহণ দফতরের অন্দরে। কারণ, দূষণ নিয়ন্ত্রণে রাজ্য সরকারও কড়া পদক্ষেপ নেওয়ার পক্ষপাতী। তাই কেন্দ্রের এই নির্দেশিকা দ্রুত কীভাবে কার্যকর করা যায়, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজ্য পরিবহণ দফতরে।

জানা গেছে, কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রকের এরাজ্যের কো-অর্ডিনেটর অভিজিৎ ভৌমিকের তরফে পাঠানো নির্দেশিকায় মোট চারটি বিষয়ে কথা উল্লেখ করা হয়েছে। কী রয়েছে নয়া নির্দেশিকায়? রাজ্য পরিবহণ দফতর সূত্রের খবর, ‘অটো এমিশন টেস্টিং সেন্টার’ (এটিসি)-এর ‘পলিউশন আন্ডার কন্ট্রোল’ পরীক্ষায় কোনও গাড়ি অকৃতকার্য হলে, সংশ্লিষ্ট গাড়িটিকে ১২ ঘণ্টার জন্য ব্লক করে দেওয়া বাধ্যতামূলক। ওই ১২ ঘণ্টার মধ্যে অন্য কোনও এটিসি কেন্দ্রে পিএসইউয়ের জন্য আবেদন করতে পারবেন না সংশ্লিষ্ট গাড়ির চালক বা মালিক।

এর ফলে আগের তুলনায় অনেক বেশি দূষণ নিয়ন্ত্রণ করা যাবে বলেই মনে করা হচ্ছে। এছাড়াও কোনও গাড়ির কর বাকি থাকলে সংশ্লিষ্ট গাড়িটি দূষণ নিয়ন্ত্রক সার্টিফিকেট পাবে না। তবে কর মেটানো থাকলে গাড়ির মালিক নিজের আইডি ব্যবহার করে এটিসিতে নিজের লগিং আইডি দিয়ে মোবাইল নম্বর এবং ইমেল আইডি পরিবর্তন করতে পারবেন। এছাড়াও ‘অটো এমিশন টেস্টিং সেন্টার’-কে (এটিসি) নিজেদের লাইসেন্সের মেয়াদ শেষের ৬০ দিনের মধ্যে নবীকরণের করতে হবে। সূত্রের খবর, দ্রুত এবিষয়ে ব্যবস্থা নেবে রাজ্য পরিবহণ দফতর।


```