Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পশ্চিমবঙ্গ সহ ১০ রাজ্যে ফের উচ্চ পর্যায়ের কেন্দ্রীয় টিম পাঠাচ্ছে স্বাস্থ্য মন্ত্রক, এই রাজ্যগুলিতে সংক্রমণ সবথেকে বেশি

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ সহ দশটি রাজ্যে উচ্চ পর্যায়ের কেন্দ্রীয় টিম পাঠানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ওই রাজ্যগুলি হল, পশ্চিমবঙ্গ, গুজরাত, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ এবং

পশ্চিমবঙ্গ সহ ১০ রাজ্যে ফের উচ্চ পর্যায়ের কেন্দ্রীয় টিম পাঠাচ্ছে স্বাস্থ্য মন্ত্রক, এই রাজ্যগুলিতে সংক্রমণ সবথেকে বেশি

শেষ আপডেট: 8 May 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ সহ দশটি রাজ্যে উচ্চ পর্যায়ের কেন্দ্রীয় টিম পাঠানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ওই রাজ্যগুলি হল, পশ্চিমবঙ্গ, গুজরাত, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, কনটেইনমেন্ট ব্যবস্থাপনা নিয়ে রাজ্যগুলিকে সাহায্য করতেই এই টিম পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতরকে এই টিম সাহায্য করবে। কেন্দ্র এদিন জানিয়েছে, ওই টিমে স্বাস্থ্য মন্ত্রকের এক জন কর্তা থাকবেন, কেন্দ্রীয় সরকারের একজন যুগ্ম সচিব পদ মর্যাদার একজন কর্তা নোডাল অফিসার হিসাবে থাকবেন। সেই সঙ্গে থাকবেন পাবলিক হেল্থ এক্সপার্ট। স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হচ্ছে, এই রাজ্যগুলিতে সংক্রমণের হার বাড়তে শুরু করেছে। বৃদ্ধির হারকে রুখে দিতে গেলে আর কী কী করা যেতে পারে, কীভাবে টেস্টিংয়ের সংখ্যা আরও বাড়ানো যায় সে বিষয়েই তারা রাজ্য সরকারগুলি পরামর্শ দেবে। তাঁদের রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রের তরফে সাপোর্ট ব্যবস্থাও বাড়ানো হতে পারে। এর আগে সম্প্রতি কেন্দ্র জানিয়েছিল, ২০ টি রাজ্যে পাবলিক হেল্থ অফিসার পাঠানো হবে। তার পাশাপাশিই নতুন টিম দশ রাজ্যে যাবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, বাংলায় কেন্দ্রীয় টিম পাঠানো নিয়ে এর আগে এক তিক্ত অধ্যায় চলেছে। যখন কেন্দ্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর শর্ত লঙ্ঘনের অভিযোগ এনেছিল রাজ্য। আর কেন্দ্রীয় টিম জানিয়েছিল, চূড়ান্ত অসহযোগিতা করেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গে কোভিড মোকাবিলা নিয়ে ওই টিমের রিপোর্টও ছিল খুবই নেতিবাচক। তাঁরা স্পষ্ট জানিয়েছিলেন, বাংলায় সংক্রমণ মোকাবিলায় নজরদারি দুর্বল, টেস্ট কম হয়েছে, মৃত্যুর হারও বেশি। তবে তাৎপর্যপূর্ণ হল, রাজ্যে টেস্টের সংখ্যা এখন অনেক বেড়েছে। শনিবার ৩৬০০ জন রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছে। নজরদারিও আগের থেকে বেড়েছে বলেও রাজ্যের দাবি। তবে দেখার যে এবার কেন্দ্র-রাজ্য সমন্বয় করে কাজ করে, নাকি আগের ঘটনারই পুনরাবৃত্তি হয়।

```