Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

রেশনের টাকাও বন্ধ করল কেন্দ্র, খাদ্যে বরাদ্দ আটকে দেওয়ার কী কী কারণ দেখাল দিল্লি

মুখ্যমন্ত্রীর এই অভিযোগের পর দুটো প্রশ্ন অনিবার্য ভাবে উঠছে। এক. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সাক্ষাতের পর কেন্দ্র-রাজ্য সমন্বয় বৈঠক হওয়ার কথা ছিল। তার কী হল? তাহলে কি মোদীর সঙ্গে সাক্ষাত ফলদায়ী হল না?

রেশনের টাকাও বন্ধ করল কেন্দ্র, খাদ্যে বরাদ্দ আটকে দেওয়ার কী কী কারণ দেখাল দিল্লি

শেষ আপডেট: 17 January 2024 20:30

রফিকুল জামাদার

একশ দিনের কাজ, আবাস যোজনা সহ বিবিধ প্রকল্প খাতে বাংলার জন্য বরাদ্দ আগেই বন্ধ করে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। এবার হাত পড়ল গরিবের চাল-ডালের রেশনের টাকাতেও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রেশন বাবদ প্রাপ্য ৭ হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। বাংলার হকের টাকা দিচ্ছে না।

মুখ্যমন্ত্রীর এই অভিযোগের পর দুটো প্রশ্ন অনিবার্য ভাবে উঠছে। এক. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সাক্ষাতের পর কেন্দ্র-রাজ্য সমন্বয় বৈঠক হওয়ার কথা ছিল। তার কী হল? তাহলে কি মোদীর সঙ্গে সাক্ষাত ফলদায়ী হল না?

দুই, কেন রেশনের টাকা বন্ধ করল কেন্দ্র?

জাতীয় খাদ্য সুরক্ষা আইনের (NFSA) আওতায় রাজ্যের ৬ কোটি ১ লক্ষ গ্রাহককে রেশন দেওয়ার কথা কেন্দ্রের। ৬ কোটি ১ লক্ষ গ্রাহককে রেশন দিতে কেন্দ্র যে টাকা দেয়, সেই টাকা দিয়ে রাজ্য ধান কেনে। এখানে বলে রাখা ভাল, এর বাইরে আরও ২ কোটি গ্রাহককে রেশনের মাধ্যমে ভরতুকি মূল্যে চাল, গম দেয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। 
নবান্ন সূত্র জানাচ্ছে, কেন্দ্র এই ৬ কোটি ১ লক্ষ গ্রাহককে রেশন দেওয়ার জন্য রাজ্যকে যে টাকা পাঠায় তা খরচ করার জন্য নির্দিষ্ট গাইডলাইন রয়েছে।

১) প্রতিটি রেশন দোকানের সামনে ফ্লেক্স বা ব্যানার লাগাতে হবে। সেই ফ্লেক্স বা ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি থাকতে হবে।

২) রেশন নেওয়ার পর পয়েন্ট অফ সেল (POS) মেশিন থেকে যে স্লিপ (Acknowledgement Slip) বের হয় সেই স্লিপে জাতীয় খাদ্য সুরক্ষার (NFSA) লোগো থাকতেই হবে।

এই দুটো শর্তের একটাও মানেনি পশ্চিমবঙ্গ সরকার। বরং রাজ্যের প্রশ্ন, কেন শুধু কেন্দ্রের লোগো থাকবে আর কেনই বা শুধু প্রধানমন্ত্রীর ছবি থাকবে? এই টানাপড়েনের কারণেই কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে বলে জানা গিয়েছে।

এখন উদ্বেগের ব্যাপার হল, ধান কেনার জন্য বড় অঙ্কের এই টাকা বন্ধ করায় বিপাকে পড়তে পারে নবান্ন। মুখ্যমন্ত্রী অবশ্য জানিয়ে দিয়েছেন কেন্দ্র টাকা না দিলেও রাজ্য এই প্রকল্প চালিয়ে যাবে। কারও রেশন বন্ধ হবে না।

কেন্দ্র টাকা পুরোপুরি বন্ধ করে দিলে, এভাবে কতদিন টানতে পারবে রাজ্য সরকার তা বড় প্রশ্ন বইকি। এখানে বলে রাখা ভাল, খাদ্য দফতর ধান কেনার জন্য রাজ্য অর্থ দফতরকে চিঠি পাঠিয়েছে। এখনও পর্যন্ত অর্থ দফতর টাকা যুগিয়ে যাচ্ছে। কিন্তু রাজ্যেরও যে অর্থ সংকট তীব্র তা দিনের আলোর মতোই স্বচ্ছ। 

অর্থ দফতরের পাশাপাশি এ মাসে খাদ্য নিগম তথা এফসিআইকেও চিঠি পাঠিয়েছে খাদ্য দফতর। তাদের থেকে চাল চাওয়া হয়েছে। তবে এফসিআই (FCI) ওই চাল কবে দেবে তা এখনও পরিষ্কার ভাবে জানায়নি।

সবমিলিয়ে, রেশনের জন্য কেন্দ্রের টাকা বন্ধ হলে অদূর ভবিষ্যতে সংকট তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। সেই পরিস্থিতিতে রেশন ব্যবস্থা মসৃণ ভাবে চালানো মুশকিল হতে পারে।


```