মধ্য কলকাতার কোজাগরী লক্ষ্মী নারী শক্তিতে আলোকিত, রঙিন থিমে মন ভরবেই
দ্য ওয়াল ব্যুরো: কন্যাশ্রীর মোড়কে লক্ষ্মীশ্রী। মধ্য কলকাতার সর্বজনীন লক্ষ্মী পুজোটি হঠাৎ দেখলে মনে হতেই পারে কন্যাশ্রীর বিজ্ঞাপন। তবে, মন দিয়ে দেখলে ভুল ভাঙবে। বাংলার ঘরে ঘরে লক্ষ্মী, সেই বার্তাই মণ্ডপ জুড়ে।
২০ বছরে পড়ল লেবুতলা পার্কে
শেষ আপডেট: 23 October 2018 18:30
দ্য ওয়াল ব্যুরো: কন্যাশ্রীর মোড়কে লক্ষ্মীশ্রী। মধ্য কলকাতার সর্বজনীন লক্ষ্মী পুজোটি হঠাৎ দেখলে মনে হতেই পারে কন্যাশ্রীর বিজ্ঞাপন। তবে, মন দিয়ে দেখলে ভুল ভাঙবে। বাংলার ঘরে ঘরে লক্ষ্মী, সেই বার্তাই মণ্ডপ জুড়ে।

২০ বছরে পড়ল লেবুতলা পার্কের সর্বজনীন লক্ষ্মী পুজো। প্রতি বছরই থাকে নতুন চমক। এবারের থিমও ছিল বেশ মনগ্রাহী। মা লক্ষ্মীর বিরাজ বাংলার প্রত্যেক ঘরেই। প্রশাসনিক, সাংগঠনিক ক্ষেত্রে নারী শক্তিই কেন্দ্রে, যা চাক্ষুস করতে পারবেন এই পুজো মণ্ডপে।

বুধবার সকাল থেকে ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পুজো চলছে মহা সমারোহে। সন্ধ্যা গড়াতেই ভিড় জমছে মধ্য কলকাতার সর্বজনীন লক্ষ্মী পুজোয়। মন ভরাতে ঘুরে যেতেই পারেন এই লক্ষ্মী মণ্ডপে।