Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

‘ভোটে বিজেপির কারচুপি করে জয়’, অশোকা বিশ্ববিদ্যালয়ে গোয়েন্দা হানা

দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানার অশোকা বিশ্ববিদ্যালয় (Ashoka University) এবার কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর (Central Investigation agency) নজরে। দু’বার কেন্দ্রীয় গোয়েন্দারা বিনা নোটিসে হরিয়ানার এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে হানা দিয়েছে। গোয়েন্দার

‘ভোটে বিজেপির কারচুপি করে জয়’, অশোকা বিশ্ববিদ্যালয়ে গোয়েন্দা হানা

শেষ আপডেট: 23 August 2023 06:48

দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানার অশোকা বিশ্ববিদ্যালয় (Ashoka University) এবার কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর (Central Investigation agency) নজরে। দু’বার কেন্দ্রীয় গোয়েন্দারা বিনা নোটিসে হরিয়ানার এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে হানা দিয়েছে। গোয়েন্দারা অধ্যাপক সব্যসাচী দাস এবং পুলাপ্রে বালাকৃষ্ণণকে জিজ্ঞাসাবাদ করতে চান।

যদিও দু’জনই ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। অধ্যাপক দাসের সদ্য প্রকাশিত গবেষণাপত্র নিয়ে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। অর্থনীতির এই অধ্যাপক তাঁর গবেষণাপত্রে দাবি করেছেন, ২০১৯-এর লোকসভা নির্বাচনে বহু আসনে বিজেপি কারচুপি করে জিতেছে। বিশেষ করে অল্প ভোটের ব্যবধানে জয়ী আসনগুলির ফলাফল সন্দেহজনক বলে তাঁর দাবি।

ওই গবেষণাপত্র প্রকাশের পর থেকেই নানা মহলের চাপের মুখে পড়েন অধ্যাপক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লিখিতভাবে না বললেও মৌখিক পরামর্শ দেয় বিতর্ক এড়াতে তিনি যেন প্রতিষ্ঠান ছেড়ে যান। চাপের মুখে চাকরি ছাড়েন ওই অধ্যাপক। যদিও বিশ্ববিদ্যালয়ের বক্তব্য, অধ্যাপক দাস ছুটিতে গিয়েছেন। তিনি পুণেতে আছেন। বিশ্ববিদ্যালয়ের অস্থির পরিস্থিতির প্রতিবাদে চাকরি ছাড়েন পুলাপ্রে বালাকৃষ্ণণ। দুই শিক্ষকের চাকরি ছাড়ার সিদ্ধান্ত গোপন নেই।

তারপরও কেন্দ্রীয় গোয়েন্দারা (Central Investigation agency) প্রথমে ওই অধ্যাপকের খোঁজ করেন। তাঁদের না পেয়ে গোয়েন্দারা অর্থনীতি বিভাগের অন্য অধ্যাপকদের জিজ্ঞাসাবাদ করতে চান। কিন্তু অনুমতি মেলেনি। বিশ্ববিদ্যালয়ের তরফে বলা হয়, কাউকে জিজ্ঞাসাবাদ করতে হলে লিখিতভাবে তা জানাতে হবে। একাধিক সংবাদমাধ্যমে গোয়েন্দা হানার খবর প্রকাশিত হওয়ার পর শিক্ষামহলে শোরগোল শুরু হয়েছে।

চাকরি ছাড়ার পর অধ্যাপক পুলাপ্রে জানান, অধ্যাপক দাসের গবেষণাপত্রের ভালমন্দ নিয়ে তাঁর কোনও অভিমত নেই। তিনি চাকরি ছেড়েছেন, কারণ ওই বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষাচর্চার মুক্ত পরিবেশ নেই।

বিরোধীদের অভিযোগ, অধ্যাপক দাসের গবেষণাপত্র প্রকাশিত হওয়ার পর বেসরকারি ওই বিশ্ববিদ্যালয়ে বিনিয়োগকারীদের ক্ষমতাশালী মহল থেকে চাপ দেওয়া হয়েছে। তার জেরেই দুই অধ্যাপককে চাকরি ছাড়তে হয়েছে। আর কোনও অধ্যাপক যাতে একই পথে না হাঁটে সে জন্যই গোয়েন্দা পাঠিয়ে ভয় দেখানো হচ্ছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য সরকারিভাবে গোয়েন্দা হানা নিয়ে মুখ খোলেননি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমক রায়চৌধুরী এই ব্যাপারে নীরব। মুখ খোলেননি অর্থনীতি বিভাগের প্রধান অশ্বিনী দেশপান্ডেও।

আরও পড়ুন: কেরলে সিপিএম-কংগ্রেসের দুয়ারে ইডি, তবু যৌথ আন্দোলনে নেই দুই দল


```