Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোদীর ‘পরীক্ষা পে চর্চা’ শুনতে হবে ডাক্তারি পড়ুয়াদেরও, জাতীয় সংস্থার নির্দেশে বিতর্ক

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) প্রতি বছর জানুয়ারিতে স্কুল পড়ুয়াদের সঙ্গে মিলিত হন। পরীক্ষার প্রস্তুতি নিয়ে কথা বলেন উপস্থিত পড়ুয়াদের সঙ্গে। ‘পরীক্ষা পে চর্চা’ (Pariksha Pe Charcha) নামে সেই কর্মসূচি দূরদর্শ

মোদীর ‘পরীক্ষা পে চর্চা’ শুনতে হবে ডাক্তারি পড়ুয়াদেরও, জাতীয় সংস্থার নির্দেশে বিতর্ক

শেষ আপডেট: 23 January 2023 03:54

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) প্রতি বছর জানুয়ারিতে স্কুল পড়ুয়াদের সঙ্গে মিলিত হন। পরীক্ষার প্রস্তুতি নিয়ে কথা বলেন উপস্থিত পড়ুয়াদের সঙ্গে। ‘পরীক্ষা পে চর্চা’ (Pariksha Pe Charcha) নামে সেই কর্মসূচি দূরদর্শন ও আকাশবাণী প্রচার করে থাকে। স্কুলগুলিতে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়। আগামী ২৭ তারিখ এই বছরের অনুষ্ঠান দেখার জন্য ডাক্তারি পড়ুয়াদেরও (medical students) শামিল করতে সব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিঠি পাঠিয়েছে কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক। স্বাস্থ্যমন্ত্রককে এই ব্যাপারে অনুরোধ জানিয়েছে কেন্দ্রের শিক্ষা মন্ত্রক।

মোদী সরকারের দুই মন্ত্রকের এই পদক্ষেপ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে দেশে। স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশে মেডিক্যাল কলেজ হাসপাতালগুলিতে সার্কুলার পাঠিয়েছে ন্যাশনাল মেডিক্যাল কমিশনও। স্বশাসিত ওই সংস্থার কাজ নতুন মেডিক্যাল কলেজের অনুমোদন দেওয়া, চালু কলেজগুলির শিক্ষার মান পর্যালোচনা করা। তারা কী করে প্রধানমন্ত্রীর ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠান নিয়ে আগ্রহী হয়ে উঠল সেই প্রশ্ন তুলেছেন চিকিৎসা-শিক্ষার সঙ্গে জড়িত অনেকেই।

তাদের পাঠানো ‘টপ প্রায়োরিটি’ সার্কুলারে বলা হয়েছে, ডাক্তারি পড়ুয়াদের মধ্যে প্রধানমন্ত্রীর ‘পরীক্ষা পে চর্চা’ কর্মসূচির প্রচার চালাতে হবে। মেডিক্যাল পড়ুয়াদের প্রধানমন্ত্রীর অনুষ্ঠান দেখার ব্যবস্থা রাখতে হবে ক্যাম্পাসে। চিকিৎসা শিক্ষার সঙ্গে যুক্ত অনেকেই প্রশ্ন তুলেছেন, মেডিক্যাল কমিশনের অগ্রাধিকার কোনটি, শিক্ষা নাকি প্রধানমন্ত্রীর ভাষণ?

স্নাতকোত্তর স্তরের মেডিকেল ছাত্রদের সংগঠন ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্যরা এনএমসি সার্কুলারের বিরোধিতা করে বলেছেন, নিয়ামক সংস্থার একমাত্র অগ্রাধিকার হওয়া উচিত স্বাস্থ্যসেবা এবং রোগী ও ডাক্তারদের স্বার্থ। সংগঠনের চেয়ারম্যান রোহান কৃষ্ণান বলেছেন, ‘আমি মনে করি না এনএমসি একটি স্বশাসিত, স্বাধীন এবং অরাজনৈতিক সংস্থার মতো কাজ করছে। তারা প্রধানমন্ত্রীর অফিসকে খুশি করার চেষ্টা করছে।

ফাইলবন্দি বিচারের বাণী! ৪ কোটি মামলা পড়ে আছে দেশের নিম্ন আদালতগুলিতে, বাংলার কী চিত্র


```