Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Central Govt Employees: মোদীর আট বছরে কেন্দ্রীয় সরকারি কর্মী কমেছে ২০ লাখ

দ্য ওয়াল ব্যুরো: নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হন ২০১৪-র মে মাসে। সেই থেকে বিগত আট বছরে কেন্দ্রীয় সরকারের (Central Govt Employees) বিভিন্ন মন্ত্রক ও বিভাগ মিলিয়ে সরকারি কর্মচারীর সংখ্যা কমেছে প্রায় ২০ লাখ। মোদী প্রধানমন্ত্রী হওয

Central Govt Employees: মোদীর আট বছরে কেন্দ্রীয় সরকারি কর্মী কমেছে ২০ লাখ

শেষ আপডেট: 1 April 2022 12:07

দ্য ওয়াল ব্যুরো: নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হন ২০১৪-র মে মাসে। সেই থেকে বিগত আট বছরে কেন্দ্রীয় সরকারের (Central Govt Employees) বিভিন্ন মন্ত্রক ও বিভাগ মিলিয়ে সরকারি কর্মচারীর সংখ্যা কমেছে প্রায় ২০ লাখ।

মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরের বছর জমা পড়ে সপ্তম বেতন কমিশনের রিপোর্ট। তাতে বলা হয়, আগের বছর অর্থাৎ ২০১৪-তে দেশে সেনাসহ কেন্দ্রীয় সরকারি কর্মচারীর সংখ্যা ছিল প্রায় ৪৭ লাখ।

আরও পড়ুন: কনভয় থামালেন যোগী, ধমক নিরাপত্তারক্ষীদের

এখন কত (Central Govt Employees)?

সরকারি চাকরিতে নিয়োগ এবং পদোন্নতিতে সংরক্ষণ ব্যবস্থার বৈধতা নিয়ে একটি মামলায় কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে পেশ করা হলফনামায় জানিয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীর সংখ্যা বর্তমানে ২৭ লাখ, ৫৫ হাজার ৪৩০ জন।

central govt employees

প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার সময় নরেন্দ্র মোদীর মুখে ছিল আচ্ছে দিনের প্রতিশ্রুতি। মোদীর বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের সেই অভিযোগের সপক্ষে কেন্দ্রীয় সরকারি দফতরে নিয়োগ কার্যত স্তব্ধ হয়ে যাওয়ার কথা প্রায়ই বলে থাকে কর্মচারী সংগঠনগুলি।

মামলাটির বিষয় কী?

সরকারি চাকরিতে তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ভুক্ত কর্মচারীদের জন্য পদ সংরক্ষণ নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে দেশে। আপত্তি আছে, সরকারি কর্মচারীদের পদোন্নতির ক্ষেত্রে সংরক্ষণ নিয়েও। সুপ্রিম কোর্টে এ নিয়ে মামলায় কেন্দ্রীয় সরকার জানিয়েছে, সংরক্ষণ প্রত্যাহার করে নেওয়া হলে দেশে অশান্তি সৃষ্টি হবে। হবে অসংখ্য মামলাও।

মূল মামলাটি পদোন্নতির ক্ষেত্রে তফসিলি ও ওবিসিদের সংরক্ষণ নিয়ে। একই ব্যক্তি দু'বার সংরক্ষণের সুবিধা পাচ্ছে এর ফলে। পদোন্নতির ক্ষেত্রে সংরক্ষণের সুবিধা প্রত্যাহার করার দাবিতে হওয়া মামলায় কেন্দ্রীয় সরকার বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বি আর গভাইয়ের ডিভিশন বেঞ্চের কাছে পেশ করা হলফনামায় বলেছে, পদোন্নতিতে কোনওভাবেই মেধাকে উপেক্ষা করা হয় না। সংশ্লিষ্ট কর্মী-অফিসারের জন্য নির্ধারিত মেধার মান উত্তীর্ণ হলে তবেই সংরক্ষণের জন্য বিবেচনা করা হয়।

হলফনামায় কেন্দ্রীয় সরকার জানিয়েছে, বর্তমানে কেন্দ্রীয় সরকারের ৭৫টি মন্ত্রক ও বিভাগ মিলিয়ে কর্মচারীর সংখ্যা ২৭ লাখ ৫৫ হাজার ৪৩০জন। তাদের মধ্যেই তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ভুক্ত যথাক্রমে ৪ লাখ ৭৯ হাজার ৩০১ জন এবং ২ লাখ ১৪ হাজার ৭৩৮ জন। এছাড়া অন্যান্য অনুন্নত শ্রেণিভুক্ত আছেন ৪ লাখ ৫৭ হাজার ১৪৮ জন।


```