Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে চাঙ্গা করতে ২০ হাজার কোটি, সঙ্গে ৫০ হাজার কোটির ইকুইটি

দ্য ওয়াল ব্যুরো : করোনা অতিমহামারীতে দেশে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। তাদের রক্ষা করার জন্য অতীতে কয়েকটি ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভা ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে চ

ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে চাঙ্গা করতে ২০ হাজার কোটি, সঙ্গে ৫০ হাজার কোটির ইকুইটি

শেষ আপডেট: 1 June 2020 15:01

দ্য ওয়াল ব্যুরো : করোনা অতিমহামারীতে দেশে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। তাদের রক্ষা করার জন্য অতীতে কয়েকটি ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভা ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে চাঙ্গা করার জন্য আরও কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। এদিন সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি জানান, মন্ত্রিসভা এই ক্ষেত্রে দেবে আরও ২০ হাজার কোটি টাকা। এর ফলে ২ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি শিল্প লাভবান হবে। একইসঙ্গে এই ক্ষেত্রে ৫০ হাজার কোটির ইকুইটিও দেওয়া হবে। এর আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ‘কো-ল্যাটারাল ফ্রি’ ঋণ দেওয়া হবে ৩ লক্ষ কোটি টাকা। আত্মনির্ভর ভারত অভিযান প্রকল্পে ওই ঋণ দেওয়ার কথা ঘোষণা করা হয়। এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সংজ্ঞাও বদলে দেওয়া হয়। যে সংস্থাগুলির বার্ষিক লেনদেন ১০০ কোটি টাকা পর্যন্ত, আগে তাদের মাঝারি শিল্প বলে ধরে নেওয়া হত। এখন সেই উর্ধ্বসীমা বাড়িয়ে ২৫০ কোটি টাকা করা হয়েছে। অর্থাৎ এর ফলে আরও বেশি সংস্থা মাঝারি শিল্পের আওতায় আসবে। কোভিড ১৯ অতিমহামারীর সময় সরকার যে রিলিফ প্যাকেজ ঘোষণা করেছে, তার সুবিধাও নিতে পারবে।

```