Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পদ্মবিভূষণ পুরস্কার পাচ্ছেন শিনজো আবে, পদ্মশ্রী প্রাপকের তালিকায় রয়েছেন বাংলার নারায়ণ দেবনাথ

দ্য ওয়াল ব্যুরো: প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে বহু প্রতীক্ষিত পদ্ম পুরস্কারের ঘোষণা করল কেন্দ্র। সাত জন পদ্মবিভূষণ ও দশজনকে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছে। বলে জানা গেছে। পদ্মবিভূষণ প্রাপকদের তালিকায় রয়েছে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আ

পদ্মবিভূষণ পুরস্কার পাচ্ছেন শিনজো আবে, পদ্মশ্রী প্রাপকের তালিকায় রয়েছেন বাংলার নারায়ণ দেবনাথ

শেষ আপডেট: 25 January 2021 17:06

দ্য ওয়াল ব্যুরো: প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে বহু প্রতীক্ষিত পদ্ম পুরস্কারের ঘোষণা করল কেন্দ্র। সাত জন পদ্মবিভূষণ ও দশজনকে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছে। বলে জানা গেছে। পদ্মবিভূষণ প্রাপকদের তালিকায় রয়েছে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের নাম। পাশাপাশি, ১০২ জন কৃতীকে পদ্মশ্রীও দিয়েছে মোদী সরকার। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের আমলে ভারত-জাপান সম্পর্ক নয়া উচ্চতায় পৌঁছয়। তাঁরই স্বীকৃতি ও সম্মান স্বরূপ এই পদ্মবিভূষণ পুরস্কার পাচ্ছেন তিনি। মরণোত্তর পদ্মবিভূষণে ভূষিত হচ্ছেন প্রয়াত গায়ক এসপি বালাসুহ্মণ্যম ও বিজ্ঞানের জন্য নরিন্দর সিং কাপানি। পদ্মবিভূষণ প্রাপক বাকিরা হলেন চিকিৎসক মোনাপ্পা হেগডে, স্থাপত্যবিদ বিবি লাল, শিল্পী সুদর্শন সাহু এবং আধ্যাত্মবাদী মৌলানা ওয়াহিদুল্লা খান।

Six from the Tamil Nadu state of India received Padma awards.

দশজন পদ্মভূষণ প্রাপকের তালিকায় রয়েছেন তরুণ গগৈ, কেশুভাই প্যাটেল, রামবিলাস পাসওয়ান, সুমিত্রা মহাজন, তারলোচন সিং। প্রধানমন্ত্রীর বিশেষ আস্থাভাজন প্রাক্তন আমলা নৃপেন্দ্র মিশ্রও পেয়েছেন এই সম্মানীয় পুরস্কার।
যে ১০২ জন পদ্মশ্রী পেয়েছেন, তাঁদের মধ্যে রয়েছে বেশ কয়েক জন উল্লেখযোগ্য বাঙালির নাম। বিশিষ্ট সাহিত্যক নারায়ণ দেবনাথ টেবিল টেনিস খেলোয়াড় মৌমা দাস রয়েছেন ওপর দিকেই। এছাড়াও রয়েছেন সুজিত চট্টোপাধ্যায়, জগদীশ চন্দ্র হালদার, বীরেন কুমার বসাক, গুরুমা কালী সোরেণ।

```