Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

আর্থিক অনিয়ম, গান্ধী পরিবারের তিনটি ট্রাস্টের বিরুদ্ধে তদন্ত

দ্য ওয়াল ব্যুরো : আয়কর ফাঁকি। অনুদান সংক্রান্ত আইন লঙ্ঘন। এই দুই অভিযোগে গান্ধী পরিবারের সঙ্গে সম্পর্কিত তিনটি ট্রাস্টের বিরুদ্ধে এবার তদন্ত হবে। কেন্দ্রীয় সরকার বুধবার একথা জানিয়েছে। তদন্তের জন্য স্বরাষ্ট্রমন্ত্রক বিভিন্ন মন্ত্রকের প্রতিনি

আর্থিক অনিয়ম, গান্ধী পরিবারের তিনটি ট্রাস্টের বিরুদ্ধে তদন্ত

শেষ আপডেট: 8 July 2020 05:55

দ্য ওয়াল ব্যুরো : আয়কর ফাঁকি। অনুদান সংক্রান্ত আইন লঙ্ঘন। এই দুই অভিযোগে গান্ধী পরিবারের সঙ্গে সম্পর্কিত তিনটি ট্রাস্টের বিরুদ্ধে এবার তদন্ত হবে। কেন্দ্রীয় সরকার বুধবার একথা জানিয়েছে। তদন্তের জন্য স্বরাষ্ট্রমন্ত্রক বিভিন্ন মন্ত্রকের প্রতিনিধিদের নিয়ে বানিয়েছে বিশেষ কমিটি। তার শীর্ষে আছেন ডায়রেক্টর অব এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট। যে তিনটি ট্রাস্টের বিরুদ্ধে তদন্ত হবে, সেগুলি হল রাজীব গান্ধী ফাউন্ডেশন, রাজীব গান্ধী চ্যারিটেবল ট্রাস্ট ও ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট। এর আগে কয়েকটি বড় ধরনের আর্থিক কেলেংকারির মামলায় জড়িয়েছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরা।  ২০০৯ সালে সুইজারল্যান্ডের পিলেটাস এয়ারক্রাফট লিমিটেড নামে এক সংস্থার থেকে ৭৫ টি বেসিক ট্রেনার বিমান কিনেছিল ভারত। অভিযোগ, এই বিমান কেনার সময় কিকব্যাক নিয়েছিলেন অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভাণ্ডারী। তিনি সনিয়া গান্ধীর জামাই রবার্ট বঢরার বন্ধু বলে পরিচিত। রবার্টের বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি লন্ডনের ১২ নম্বর ব্রায়ানস্টোন স্ট্রিটে একটি ম্যানসন কিনেছেন। তার দাম প্রায় ১৯ লক্ষ পাউন্ড। কালো টাকা দিয়ে তিনি ওই প্রাসাদটি কিনেছিলেন। এছাড়া হরিয়ানা ও রাজস্থানে তাঁর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ আছে। দিল্লি হাইকোর্টে ইডির কৌঁসুলি বলেছিলেন, রবার্টকে কাস্টডিতে নিয়ে জেরা করলে তবেই ‘মানি চেন’ সম্পর্কে জানা যাবে। রবার্ট বঢরার পাশাপাশি তাঁর মা মৌরিন বঢরাকেও জিজ্ঞাসাবাদ করেছে ইডি। অভিযোগ, রাজস্থানে জমি দুর্নীতিতে যুক্ত ছিলেন তিনিও। রবার্ট ফেসবুকে পোস্ট করেছেন, আমার মায়ের বয়স ৭৫। তাঁর এক মেয়ে গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছে। ছেলে ও স্বামী মারা গিয়েছে ডায়াবেটিসে। তিনি তিনটি মৃত্যুর শোক সহ্য করেছেন। আমিই তাঁকে অফিসে আমার সঙ্গে সময় কাটাতে বলেছিলাম। আমরা একসঙ্গে মৃত বাবা ও ভাইবোনের স্মৃতিচারণ করতাম। তাঁকে কিনা এখন জয়পুরে ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে। ক্ষোভ প্রকাশ করে তিনি আরও লিখেছেন, এখন আমার মায়ের বদনাম করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। আমার সঙ্গে অফিসে সময় কাটানোর জন্য তাঁকে পড়তে হচ্ছে জেরার মুখে। আমি জানি, এই সময় বেশিদিন থাকবে না। এই বিপদের মধ্যে পড়ে আমি আরও শক্তিশালী হয়ে উঠব। যাই ঘটুক না কেন, ঈশ্বর আমাদের সঙ্গেই আছেন গান্ধী পরিবার থেকে বারে বারে বলা হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তাঁদের একের পর এক মামলায় জড়ানো হচ্ছে।

```