Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পিএফআই ৫ বছরের জন্য নিষিদ্ধ, সঙ্গে আরও আট, আজও চলছে অভিযান

দ্য ওয়াল ব্যুরো: উগ্র ইসলামিক সংগঠন (Islamic organization) পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে (PFI) পাঁচ বছরের জন্য নিষিদ্ধ (Bans) ঘোষণা করল কেন্দ্রীয় সরকার (central government)। প্রথমে এবছরের ডিসেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ করার সিদ্ধান্ত হয়

পিএফআই ৫ বছরের জন্য নিষিদ্ধ, সঙ্গে আরও আট, আজও চলছে অভিযান

শেষ আপডেট: 28 September 2022 03:34

দ্য ওয়াল ব্যুরো: উগ্র ইসলামিক সংগঠন (Islamic organization) পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে (PFI) পাঁচ বছরের জন্য নিষিদ্ধ (Bans) ঘোষণা করল কেন্দ্রীয় সরকার (central government)। প্রথমে এবছরের ডিসেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ করার সিদ্ধান্ত হয়েছিল। পরে পাঁচ বছরের (5 years) জন্য নিষিদ্ধ করা হয়।

একই সঙ্গে নিষিদ্ধ করা হয়েছে, রিহ্যাব ইন্ডিয়া ফাউন্ডেশন, কেপস ফ্রন্ট অফ ইন্ডিয়া, অল ইন্ডিয়া ইমাম কাউন্সিল, ন্যাশনাল কনফেডারেশন অফ হিউম্যান রাইটস অর্গানাইজেশন, ন্যাশনাল বুমস ফ্রন্ট, জুনিয়র ফ্রন্ট, এম্বাবর ইন্ডিয়া ফাউন্ডেশন এবং রিহ্যাব ফাউন্ডেশন। নিষেধাজ্ঞার অর্থ, এই সব সংগঠন নিজেদের নামে কোনও কর্মসূচি নিতে পারবে না। পারবে না অর্থ সংগ্রহ করতে। নিষেধাজ্ঞা বহাল থাকাকালে অফিস খুলতে পারবে না। স্বরাষ্ট্র দফতর এবং বিভিন্ন রাজ্য সরকারের বক্তব্য, পিএফআইয়ের মুখ উদ্দেশ্য ভারতে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করার জন্য প্রচার চালানো। এছাড়াও বেশ কয়েকটি দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগও সামনে এসেছে।

ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এবং ইডির অভিযোগ, এই আট সংগঠন পিএফআইয়ের সহযোগী। এরা একে অপরের ভাবধারা প্রচার করে। কিন্তু মূলত আর্থিক বিষয়টি আড়াল করার লক্ষ্যেই এরা ভিন্ন নামে কাজ করে।

ইডি এবং এনআইএ গত কয়েকদিনে দেশের ২৭টি রাজ্যে পিএফআই এবং তাদের সহযোগী সংগঠনগুলির দফতরে অভিযান চালায়। অভিযান আজও চলছে। এখনও পর্যন্ত তিনশোর কাছাকাছি কর্মকর্তা গ্রেফতার হয়েছে। তবে প্রতিবাদ হয়েছে শুধু কেরলে।

ভারত জোড়ো যাত্রায় রাহুলের নতুন স্লোগান ‘বেটি বাঁচাও বিজেপি সে’


```