
শেষ আপডেট: 5 April 2022 13:25
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় জাতীয় সুরক্ষা ও বিদেশি সম্পর্ক নিয়ে মিথ্যে ও বিভ্রান্তিমূলক তথ্য সম্প্রচার করার অপরাধে ২২টি ইউটিউব সংবাদ চ্যানেল নিষিদ্ধ (Youtube Channel Block) করল কেন্দ্র সরকার। তার মধ্যে ১৮টি ভারতীয় ও ৪টি পাকিস্তানের ইউটিউব সংবাদ চ্যানেল। সোমবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তরফে একটি প্রকাশ করে এ কথা জানানো হয়।
ইউটিউব চ্যানেলের পাশাপাশি তিনটি টুইটার অ্যাকাউন্ট, একটি ফেসবুক অ্যাকাউন্ট ও ও একটি নিউজ ওয়েবসাইট ব্লক করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, তথ্য আইন ২০২১- এর ভিত্তিতে জরুরি ক্ষমতার বলে এই চ্যানেল ও অ্যাকাউন্টগুলো ব্লক করা হয়েছে। সবমিলিয়ে প্রায় ২৬০ কোটি ভিউয়ারের কাছে ভুল খবর ছড়িয়ে দেওয়া হচ্ছিল। ভারতের পাশাপাশি, পাকিস্তান থেকে ধারাবাহিক ভাবে ভারত-বিরোধী খবর প্রকাশিত হচ্ছিল, সেগুলিও বন্ধ করে দেওয়া হয়েছে।’
মন্ত্রক জানিয়েছে যে, এইসব ইউটিউব চ্যানেল ভারতীয় সশস্ত্র বাহিনী, জম্মু ও কাশ্মীর ইত্যাদির মতো বিভিন্ন বিষয়ে ভুয়া খবর পোস্ট করার জন্য ব্যবহার করা হচ্ছিল।
এই নিয়ে গত বছরের ডিসেম্বর মাস থেকে একই অভিযোগে মোট ৭৮টি ইউটিউব চ্যানেল বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার। এবার সেই তালিকায় যোগ হল আরও ২২টি নাম। অর্থাৎ এমন ১০০ খানা ইউটিউব চ্যানেল ব্লক করা হল।
দেশে সবচেয়ে উঁচু হাসপাতাল তৈরি করছে রাজস্থান সরকার, তুলনা প্যাটেলের মূর্তির সঙ্গে