
ফাইল ছবি।
শেষ আপডেট: 28 December 2024 08:52
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত মনমোহন সিংহের স্মৃতিসৌধ দিল্লিতেই তৈরি হবেই। শুক্রবার বেশি রাতে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক এক বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। তাতে বলা হয়েছে, স্মৃতিসৌধ তৈরি করা হবে সেটা ঠিক করবে স্বরাষ্ট্র মন্ত্রকের তৈরি ট্রাস্ট। আগামী দিনে ওই ট্রাস্ট তৈরি করা হবে।
মনমোহন সিংহের অন্ত্যষ্টি যমুনার তীরে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, অটল বিহারী বাজপেয়ির স্মৃতিসৌধের পাশেই করার জন্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এবং প্রয়াত মনমোহেনের পরিবারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল।
সেই আর্জি মানেনি নরেন্দ্র মোদীর সরকার। মনমোহনের পরিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই ব্যাপারে হস্তক্ষেপ করার আর্জি জানায়। মনে করা হচ্ছে, সেই কারণে শনিবার অন্তেষ্টির আগেই মনমোহনের স্মৃতিসৌধ দিল্লিতেই নির্মাণ করার বিজ্ঞপ্তি জারি করেছে অমিত শাহের মন্ত্রক।
শনিবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত মনমাহন সিংহের অন্তেষ্টি সম্পন্ন হবে। সেখানে ভারত সরকারের তরফে কে উপস্থিত থাকবেন তা এখনও স্পষ্ট নয়। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে সাতদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সব কেন্দ্রীয় মন্ত্রীর সরকারি কর্মসূচি বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী অম্তেষ্টির সময় হাজির থাকবেন কি না স্পষ্ট নয়। শনিবার বেলা পৌনে বারোটায় দিল্লির নিগমবোধ স্মশান ঘাটে মনমোহনের শেষকৃত্য সম্পন্ন হবে।