Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

বাচ্চার সামনে মোমোর নাম পর্যন্ত উচ্চারণ করবেন না, বাবা-মায়েদের পরামর্শ কেন্দ্রের

দ্য ওয়াল ব্যুরো : অনলাইনে ছড়াচ্ছে মোমো গেম। তার পাল্লায় পড়লেই বাচ্চার বিপদ। সেই বিপদ থেকে ছোট ছেলেমেয়েদের বাঁচাতে বাবা-মায়েদের জন্য নির্দেশিকা জারি করেছে কেন্দ্রের নারী ও শিশুকল্যাণ মন্ত্রক। তাতে প্রথমেই বলা আছে, বাচ্চা ওই বিপজ্জনক গেম খেলে

বাচ্চার সামনে মোমোর নাম পর্যন্ত উচ্চারণ করবেন না, বাবা-মায়েদের পরামর্শ কেন্দ্রের

শেষ আপডেট: 12 September 2018 08:19

দ্য ওয়াল ব্যুরো : অনলাইনে ছড়াচ্ছে মোমো গেম। তার পাল্লায় পড়লেই বাচ্চার বিপদ। সেই বিপদ থেকে ছোট ছেলেমেয়েদের বাঁচাতে বাবা-মায়েদের জন্য নির্দেশিকা জারি করেছে কেন্দ্রের নারী ও শিশুকল্যাণ মন্ত্রক। তাতে প্রথমেই বলা আছে, বাচ্চা ওই বিপজ্জনক গেম খেলেছে কিনা নজর রাখুন। কীভাবে শিশুদের ওই খেলা থেকে দূরে রাখা যাবে? সরকার বাবা-মায়েদের বলছে, যদি আপনার সন্তান মোমো গেমের নাম না জানে, তা হলে তার সামনে ওই খেলার কথা উল্লেখ করবেন না।  নয়তো আপনাদের কাছে শুনে সে হয়তো কম্পিউটারে মোমোর খোঁজ করবে। দ্বিতীয়ত, আপনার বাচ্চা মোবাইলে বা কম্পিউটারে কী খেলেছে, সোশ্যাল মিডিয়ায় কার সঙ্গে চ্যাট করছে সেদিকে নজর রাখুন। হঠাৎ যদি দেখেন আপনার সন্তানের মোবাইলে অথবা কম্পিউটারে অনেক নতুন নম্বর বা ই-মেল আইডি ভেসে উঠছে তাহলে সতর্ক হোন। মোবাইলে ও কম্পিউটারে নজর রাখার জন্য আজকাল ভালো অ্যাপ পাওয়া যায়। প্রয়োজনে সেগুলি ব্যবহার করুন। বাচ্চার স্কুলে যে মনস্তত্ববিদ আছেন, তাঁর থেকে নিয়মিত রিপোর্ট নিন। মোমো হল এক ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট । হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইউটিউবে মোমোর ইমেজ দেখা যায়। ওই ছবি দেখে বাচ্চাদের কৌতূহল জাগে।  তাদের মোমোর নম্বরে যোগাযোগ করতে বলা হয়। একবার যোগাযোগ করলে তাদের এমন কিছু কাজ করতে বলা হয় যাতে শরীরের ক্ষতি হতে পারে। সব শেষে তাদের আত্মহত্যা করতে বলা হয়।

```