Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলায় মিড ডে মিলে ‘অনিয়ম’ নিয়ে সিবিআই তদন্তের সুপারিশ করেছে কেন্দ্র, দাবি শুভেন্দুর

এ ব্যাপারে রাজ্যের শাসক দল এখনও কোনও প্রতিক্রিয়া দেননি। শুধু দলের রাজ্য নেতা জয়প্রকাশ মজুমদার প্রশ্ন তুলে বলেছেন, সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে নাকি, কে নির্দেশ দিয়েছে? 

বাংলায় মিড ডে মিলে ‘অনিয়ম’ নিয়ে সিবিআই তদন্তের সুপারিশ করেছে কেন্দ্র, দাবি শুভেন্দুর

শেষ আপডেট: 24 November 2023 15:29

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গে মিড ডে মিল প্রকল্পের তহবিল তছরূপ হয়েছে বলে অনেক দিন ধরে অভিযোগ জানাচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার তিনি দাবি করেছেন, তাঁর অভিযোগ খতিয়ে দেখার পর কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এ ব্যাপারে সিবিআই তদন্ত চেয়ে এজেন্সি কাছে চিঠি দিয়েছে। 

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী হলেন ধর্মেন্দ্র প্রধান। ধর্মেন্দ্র আবার পশ্চিমবঙ্গে চারটি লোকসভা আসনের সাংগঠনিক ও নির্বাচন সংক্রান্ত বিষয়ের পর্যবেক্ষকও বটে। তাই অনেকে এই বিষয়টিকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন। 

এখানে জানিয়ে রাখা ভাল যে, মিড ডে মিলে অনিয়মের অভিযোগ নিয়ে এখনও সিবিআই তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়নি। ব্যাপারটা অনুরোধের স্তরে রয়েছে। তবে পর্যবেক্ষকদের অনেকে মনে করছেন, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক যদি সরকারি ভাবে আবেদন জানিয়ে থাকে, তাহলে তদন্ত শুরু হওয়া সময়ের অপেক্ষা। 

এ ব্যাপারে রাজ্যের শাসক দল এখনও কোনও প্রতিক্রিয়া দেননি। শুধু দলের রাজ্য নেতা জয়প্রকাশ মজুমদার প্রশ্ন তুলে বলেছেন, সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে নাকি, কে নির্দেশ দিয়েছে? 

মোদী জমানায় মিড ডে মিল প্রকল্পেরও নাম বদল করা হয়েছে। এই প্রকল্পের এখন পোশাকি নাম পিএম-পোষণ প্রকল্প। শুভেন্দুর অভিযোগ, মিড ডে মিলের টাকা অন্য খাতে খরচ করা হয়েছে। যেমন বগটুই গণহত্যা কাণ্ডে পীড়িত পরিবারগুলিকে এই মিড ডে মিলের টাকা থেকেই ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এ ব্যাপারে রাজ্য অবশ্য জানিয়েছে যে ওই টাকা মিড ডে মিলের তহবিলে ফেরত দেওয়া হয়েছে। তবে শুভেন্দুর দাবি, তার কোনও প্রামাণ্য নথি নেই। 

মিড মিল প্রকল্পে অনিয়মের ব্যাপারে এ বছরের গোড়ায় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রককে চিঠি লিখেছিলেন শুভেন্দু। সেই অভিযোগের ভিত্তিতে কেন্দ্র পর্যবেক্ষক টিম পাঠিয়েছিল। সেই টিমের সঙ্গে রাজ্য সরকারের প্রতিনিধি দল জুড়ে যৌথ রিভিউ কমিটি তৈরি হয়। 
শুভেন্দু এদিন দাবি করেছেন, ওই যৌথ রিভিউ কমিটির রিপোর্টের ভিত্তিতেই সিবিআই তদন্তের সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রক। কারণ, রিভিউ টিম দেখেছে যে মিড ডে মিলের খরচ বাড়িয়ে দেখানো হয়েছে। সরকারি হিসাবে দেখানো হয়েছে, যত ছেলেমেয়ে স্কুলে ভর্তি হয়েছে তাদের মধ্যে ৯৬ শতাংশই মিড ডে মিল পেয়েছে। কিন্তু বিরোধী দলনেতার দাবি, প্রকৃত কভারেজ এর চেয়ে অনেক কম। তা ছাড়া বছরের প্রায় সব কর্মদিবস স্কুল খোলা ছিল বলেও হিসাবে দেখানো হয়েছে। অন্তত ১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে তাঁর অভিযোগ। 

,তবে জয়েন্ট রিভিউ কমিশনের রিপোর্ট নিয়ে আগেই আপত্তি জানিয়েছিলেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। তাঁর অভিযোগ ছিল, রাজ্য সরকারকে না জানিয়ে রিপোর্ট চূড়ান্ত করা হয়েছে। যৌথ রিভিউ কমিটিতে কেন্দ্রের সদস্যরা রিপোর্ট চূড়ান্ত করার আগে রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে কথাই বলেননি।
এমনিতেই নিয়োগ ও রেশন দুর্নীতির অভিযোগ নিয়ে রাজ্য রাজনীতি সরগরম হয়ে রয়েছে। এবার মিড ডে মিল জুড়লে নতুন মাত্রা পাবে বলে মনে করা হচ্ছে।


```