Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বন্যার ক্ষতিপূরণ, রাজ্যকে ৪৬৮ কোটি টাকা দিল কেন্দ্র, আসছে কেন্দ্রীয় দল

শুধু বাংলা নয়, বন্যাবিধ্বস্ত ১৪টি রাজ্যকে ৫৮৫৮.৬০ কোটি টাকা অনুদান দিয়েছে কেন্দ্র।

বন্যার ক্ষতিপূরণ, রাজ্যকে ৪৬৮ কোটি টাকা দিল কেন্দ্র, আসছে কেন্দ্রীয় দল

ফাইল ছবি।

শেষ আপডেট: 1 October 2024 22:13

দ্য ওয়াল ব্যুরো: পুজোর মুখে আগমনীর সুরের পরিবর্তে একাধিক জেলার বাতাসে ভাসছে বন্যা দুর্গতদের আর্ত কান্না। ক্ষতিপূরণের দাবি জানিয়ে কেন্দ্রকে চিঠিও দিয়েছিল রাজ্য।

নবান্ন সূত্রের খবর, অবশেষে রাজ্যের ডাকে সাড়া দিয়ে বন্যার ক্ষতিপূরণ হিসেবে বাংলাকে ৪৬৮ কোটি টাকা দিল কেন্দ্র। শুধু বাংলা নয়, বন্যাবিধ্বস্ত ১৪টি রাজ্যকে ৫৮৫৮.৬০ কোটি টাকা অনুদান দিয়েছে কেন্দ্র।


নবান্ন সূত্রের খবর, কেন্দ্রের তরফে জানাননো হয়েছে, রাজ্যের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে শীঘ্রই বাংলায় আসবে কেন্দ্রীয় প্রতিনিধি দল। সেই দলের রিপোর্টের ভিত্তিতে ক্ষতিপূরণ বাবদ অতিরিক্ত টাকাও দেবে কেন্দ্র। 

উত্তর থেকে দক্ষিণবঙ্গ, পুজোর মুখে বানভাসি একাধিক জেলা। না জানিয়ে ডিভিসি জল ছাড়ার ফলেই বন্যা পরিস্থিতি বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।

মমতার কথায়, "এটা ম্যান মেড বন্যা। পরিকল্পিতভাবে বাংলাকে ভাসানো হল।" এ ব্যাপারে কেন্দ্রের উদাসীনতা নিয়েও সরব হয়েছিলেন মমতা। অবশেষে ক্ষতিপূরণের কথা জানাল কেন্দ্র।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বাংলার পাশাপাশি মোট ১৪টি রাজ্যকে বন্যাার ক্ষতিপূরণ বাবদ ৫৮৫৮.৬০ কোটি টাকা অনুদান দেওয়া হচ্ছে। শীর্ষে রয়েছে মহারাষ্ট্র (১,৪৯২ কোটি টাকা)। দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ (১০৩৬ কোটি টাকা)।

একইভাবে অসমকে (৭১৬ কোটি টাকা), বিহারকে (৬৫৫.৬০ কোটি টাকা), গুজরাতকে (৬০০ কোটি টাকা), হিমাচল প্রদেশকে (১৮৯.২০ কোটি টাকা), কেরলকে (১৪৫.৬০ কোটি টাকা), মণিপুরকে (৬০ কোটি), মিজোরামকে (২১.৬০ কোটি), নাগাল্যান্ডকে (১৯.২০ কোটি), সিকিমকে (২৩.৬০ কোটি), তেলঙ্গানাকে (৪১৬.৮০ কোটি) এবং ত্রিপুরাকে (২৫ কোটি টাকা) দেওয়া হবে। তালিকা অনুযায়ী ক্ষতিপূরণের নিরিখের বাংলার নাম রয়েছে ৬ নম্বরে।


```