Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাত দিনের রাষ্ট্রীয় শোক, প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুতে ঘোষণা কেন্দ্রের

দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে দেশে সাত দিনের রাষ্ট্রীয় শোক পালন হবে। ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। সোমবার সন্ধ্যাতেই মৃত্যু হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। ৮৫ বছর বয়সে দিল্লির সেনা হাসপাতালে ম

সাত দিনের রাষ্ট্রীয় শোক, প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুতে ঘোষণা কেন্দ্রের

শেষ আপডেট: 30 August 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে দেশে সাত দিনের রাষ্ট্রীয় শোক পালন হবে। ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। সোমবার সন্ধ্যাতেই মৃত্যু হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। ৮৫ বছর বয়সে দিল্লির সেনা হাসপাতালে মৃত্যু হয়। নিয়ম অনুযায়ী প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যু হলে সাত দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়। সেই মতো সোমবার ৩১ অগস্ট থেকেই শুরু হবে সেই সাত দিন। চলবে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ে ভারতের যেখানে যেখানে সরকারি ভাবে জাতীয় পতাকা উত্তোলিত হয় সর্বত্রই ত্রিবর্ণ পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে সরকারি উদ্যোগে কোনও বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। ১০ অগস্ট, সোমবার প্রণব মুখোপাধ্যায়ের টুইটার হ্যান্ডেল থেকে জানানো হয় তিনি করোনা আক্রান্ত। লেখা হয়, অন্য চিকিৎসার জন্য সেনা হাসপাতালে যাওয়ার পর তাঁর কোভিড সংক্রমণ ধরা পড়ে। পরে জানা যায়, প্রণববাবু ভারসাম্য হারিয়ে বাথরুমে পড়ে গিয়েছিলেন। সোমবার অস্ত্রোপচারের পর থেকেই তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়। পরের দিন সেনা হাসপাতালের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, প্রণব মুখোপাধ্যায়ের অবস্থার উন্নতি তো হয়ইনি বরং আরও সংকটজনক হয়েছে। তারপর বুধবার দুপুরে সেনা হাসপাতালের বুলেটিনে জানানো হয়, প্রণববাবু হেমোডাইনামিকালি স্টেবল রয়েছেন। কিন্তু তা দেখেই অনেকে আন্দাজ করেন যে আসলে পুরোপুরি লাইফ সাপোর্টে রয়েছেন প্রণব। তাঁর মস্তিষ্ক কাজ করছে না। শেষমেশ ২১ দিন ভেন্টিলেশনে থেকে ৩১ অগস্ট শেষ নিশ্বাস ত্যাগ করলেন প্রণব মুখোপাধ্যায়। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে তাতে, প্রণববাবুর শেষকৃত্য হবে দিল্লিতেই। তবে শেষ শ্রদ্ধা জানানোর কী ব্যবস্থা হবে তা এখনও ঠিক হয়নি। খুব তাড়াতাড়ি কেন্দ্রের পক্ষে তা জানানো হবে।

```