Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্ষমা চেয়েও নিস্তার নেই! ফিরহাদকে সেন্সর করুন, কমিশনে বিজেপি

ঠিক কী বলেছিলেন ফিরহাদ?

ক্ষমা চেয়েও নিস্তার নেই! ফিরহাদকে সেন্সর করুন, কমিশনে বিজেপি

ফিরহাদ হাকিম।

শেষ আপডেট: 8 November 2024 20:37

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। এগুলি হল নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, মাদারিহাট এবং সিতাই। 

ইতিমধ্যে জোরকদমে চলছে প্রচার পর্ব। ভোটের ওই প্রচার পর্ব থেকে রাজ্যের মন্ত্রী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে সেন্সর করার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানাল বিজেপি। শুক্রবার বিজেপির তরফে এই দাবি জানানো হয়েছে।

ঘটনার সূত্রপাত, আসন্ন বিধানসভা উপনির্বাচনে হাড়োয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী রবিউল ইসলামের হয়ে প্রচারে গিয়ে বিজেপির এবারের বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী রেখা পাত্রকে 'মাল' বলে সম্বোধন করার অভিযোগ উঠেছে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে। 

বিতর্কের আবহে শুক্রবার ফিরহাদ নিজের বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে বলেছেন, "আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আমি নারী জাতকে অসম্মান করিনি। আমার বাড়িতেও তিনটি মেয়ে আছে এবং আমার নেত্রীও একজন মহিলা।  আমার নাতনিও একজন মেয়ে।  আমি নারীদের সম্মান করি তাই আমি দুর্গাপূজা করি।  আমি কালী পুজোও করি।  তারপরও আমি যা বলেছি তাতে কেউ যদি কষ্ট পায় বা খারাপ মনে হয়, তাতে আমি দুঃখিত।"

ফিরহাদ একথা বললেও বিতর্ক অবশ্য শেষ হচ্ছে না। কারণ, এদিনই কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমন আবহে কমিশন কী পদক্ষেপ করে তা নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়েছে।

ঠিক কী বলেছিলেন ফিরহাদ? এ ব্যাপারে সম্প্রতি শুভেন্দু অধিকারী একটি ভিডিও শেয়ার করেন। তাতে ফিরহাদকে বলতে শোনা যায়, ''কয়েকদিন আগে এখানে এসেছিলেন এক দাড়িওয়ালা। আরে নামটা বলুন না দাড়িওয়ালার... নামটা হল নরেন্দ্র মোদী। আপনাদের এখানে প্রার্থী দিয়ে দিল সন্দেশখালি থেকে। সেই ভদ্রমহিলা কোথায়? এই তো হাজি নুরুলের বিরুদ্ধে কেস করেছিল। হেরে গেল। হেরো মাল। কয়েক লাখ ভোটে হেরে গেল। তারপর কেস করল।'' যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। 


```