Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এ কেমন বটল ক্যাপ চ্যালেঞ্জ! কখনও আঁতকে উঠছেন, কখনও বা হেসেই খুন হচ্ছেন নেটিজেনরা

দ্য ওয়াল ব্যুরো: ইন্টারনেট জুড়ে রাজত্ব করছে বটল ক্যাপ চ্যালেঞ্জ। নিখুঁত কিকে বোতলের ঢাকা খুলে ফেলার স্টান্ট করতে এবং সেই স্টান্টের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করেছেন নেটিজেনরা। কিছু দিনের মধ্যেই আম-আদমির পাশাপাশি এই চ্যালেঞ্জ নিত

এ কেমন বটল ক্যাপ চ্যালেঞ্জ! কখনও আঁতকে উঠছেন, কখনও বা হেসেই খুন হচ্ছেন নেটিজেনরা

শেষ আপডেট: 11 July 2019 09:57

দ্য ওয়াল ব্যুরো: ইন্টারনেট জুড়ে রাজত্ব করছে বটল ক্যাপ চ্যালেঞ্জ। নিখুঁত কিকে বোতলের ঢাকা খুলে ফেলার স্টান্ট করতে এবং সেই স্টান্টের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করেছেন নেটিজেনরা। কিছু দিনের মধ্যেই আম-আদমির পাশাপাশি এই চ্যালেঞ্জ নিতে শুরু করেছেন সেলিব্রিটিরাও। সুস্মিতা সেন থেকে টাইগার শ্রফ-- বলিউডের অনেকেই পোস্ট করেছেন বটল ক্যাপ চ্যালেঞ্জের ভিডিও। তবে বেশ কয়েক জন তারকা চ্যালেঞ্জটি খানিকটা বদলে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছেন। যা দেখে হেসে খুন নেটিজেনরা। এই যেমন, পরিণীতি চোপড়া টেনিস ব়্যাকেট দিয়ে ছিপিটি খুলছেন। আবার সুনীল গ্রোভার ভিডিও পোস্ট করে মজা করে লিখেছেন, ‘আমি তো হাত দিয়েই খুলতে পারছি।’ খিলাড়ি অভিনেতা অক্ষয়কুমার এই চ্যালেঞ্জ নিয়ে দেখিয়েছেন দুর্ধর্ষ ভাবে। তাঁর থেকে এক ধাপ এগিয়ে, চোখ বেঁধে কিক করে ঢাকনা খুলেছেন জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফ। এর পরেই আসরে নামেন রীতেশ দেশমুখ। নিজের বুদ্ধিদীপ্ত কৌতুকের জন্য তিনি সুপরিচিত। তিনি পোস্ট করেন, "সকলে এই বটলক্যাপ চ্যালেঞ্জ নিচ্ছে দেখে আমিও আর থাকতে পারলাম না। আমিও চ্যালেঞ্জ নিয়ে নিলাম। তবে আমি এই চ্যালেঞ্জটি নেওয়ার সময়ে অক্ষয়কুমারের মুখোশ পরে ছিলাম। পরে আমি আবার নেব এই চ্যালেঞ্জ, তখন টাইগার শ্রফের মুখোশ পরব।" এই বলে, অক্ষয়কুমারের বটলক্যাপ চ্যালেঞ্জের ভিডিওটিই পোস্ট করেন রীতেশ। সকলে হেসেই খুন হন তাই দেখে। https://twitter.com/Riteishd/status/1146436085079322624 রীতেশ অবশ্য নিজের প্রমিস রেখেছেন। পরে আবার তিনি পোস্ট করেন ভিডিও। বলাই বাহুল্য, এবার টাইগার শ্রফের ভিডিওটিই তাঁর প্রোফাইলে দেখতে পান নেটিজেনরা। https://www.instagram.com/p/Bze3q9InaIN/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again এক জন টেলি-অভিনেতাকে আবার দেখা যায়, দেবতার মতো সাজপোশাক করে বোতলের সামনে দাঁড়িয়েছেন তিনি। হাত দিয়ে বর দেওয়ার মতো ভঙ্গি করতেই আপনাআপনি খুলে গেল বোতলের ঢাকনা। https://www.facebook.com/bwcpomi/videos/469808316898993/?v=469808316898993 বিশ্ববিখ্যাত গায়িকা মারিয়া ক্যারে আবার এই চ্যালেঞ্জের যে ভিডিওটি পোস্ট করেছেন, তাতে তিনি নিজের গলার স্বরের ক্ষমতা দেখিয়েছেন। দেখা গেছে, তিনি চিৎকার করতেই খুলে গেল বোতলের ঢাকনা। https://www.instagram.com/p/BznxfkQgU13/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again আন্তর্জাতিক সুপারমডেল কেনডাল জেনার এবং হেইলি বাইবার আবার অন্য মাত্রায় নিয়ে চলে গেছেন এই চ্যালেঞ্জকে। এক জন বাইকে চড়ে এসে, আবার আর এক জন স্পিডবোটে ছুটে এসে নিখুঁত কিকের কায়দায় খুলে ফেলছেন বোতলের ঢাকনা। https://www.instagram.com/p/Bzq0VW3jaiU/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again https://www.instagram.com/p/BzorKDflpV7/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again অভিনেত্রী পরিণীতি চোপড়া সম্প্রতি অভিনয় করছেন ব্যডমিন্টন প্লেয়ার সাইনা নেহাওয়ালের বায়োপিকে। সেই শ্যুটিংয়ের সেটেই র‍্যাকেট দিয়ে বোতল খোলার চ্যালেঞ্জ নিয়ে দেখালেন পরিণীতি। https://www.instagram.com/p/BziatXmAdlg/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again তবে বলি তারকাদের মধ্যে সব চেয়ে কৌতুকের ভিডিওটি পোস্ট করেছেন অভিনেতা কুণাল খেমু। আরও এক ধাপ এগিয়ে, কিক মেরে ঢাকনা খুলতে গিয়েও, দু'পা এগিয়ে গিয়ে হাত দিয়ে বোতল খুলে সেই বোতল থেকে জল খেয়ে নিলেন তিনি। https://www.instagram.com/p/Bze5WYKnJOq/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again থ্রি-ডি অ্যানিমেটর আরমান উসুপভ আবার একটি অ্যানিমেশন তৈরি করেছেন। যাতে দেখা যাচ্ছে, লাথি মেরে একটি মানুষের মাথা বনবন করে ঘুরিয়ে দিচ্ছে একটি বোতল। https://www.instagram.com/p/BztBzh3AlbA/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

```