Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বই খুলে পরীক্ষার ভাবনা সিবিএসই-র, ৯-১২ ক্লাসে নভেম্বরেই চালুর সম্ভাবনা

এবার কি তবে পরীক্ষায় বই খুলে লেখা যাবে? পরীক্ষায় নকল করা ঠেকাতে কী পড়ুয়ারা পাঠ্যবই, নোটস এবং অন্যান্য সহায়ক গ্রন্থ নিয়ে বসতে পারবে! নকল করা রোধে নয়, পড়ুয়াদের মধ্যে উদ্ভাবনী বিকাশ যাচাই করতেই সিবিএসই বোর্ড আগামী নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি চালু করতে চলেছে।

বই খুলে পরীক্ষার ভাবনা সিবিএসই-র, ৯-১২ ক্লাসে নভেম্বরেই চালুর সম্ভাবনা

শেষ আপডেট: 22 February 2024 14:05

দ্য ওয়াল ব্যুরো: এবার কি তবে পরীক্ষায় বই খুলে লেখা যাবে? পরীক্ষায় নকল করা ঠেকাতে কী পড়ুয়ারা পাঠ্যবই, নোটস এবং অন্যান্য সহায়ক গ্রন্থ নিয়ে বসতে পারবে! নকল করা রোধে নয়, পড়ুয়াদের মধ্যে উদ্ভাবনী বিকাশ যাচাই করতেই সিবিএসই বোর্ড আগামী নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি চালু করতে চলেছে। প্রথমে নির্দিষ্ট কয়েকটি স্কুলে এই পরীক্ষামূলক পদ্ধতি চালু করা হবে। নবম থেকে দ্বাদশ শ্রেণিতে বই খুলে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা চালু হওয়া কেবলমাত্র সময়ের অপেক্ষা।

গতবছর প্রকাশিত নয়া ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশনের সুপারিশ অনুযায়ী সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বই খুলে পরীক্ষা দেওয়ার কথা চিন্তাভাবনা করছে। সূত্রে জানা গিয়েছে, পরীক্ষামূলকভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণির ইংরেজি, বিজ্ঞান, অঙ্ক এবং বায়োলজি পরীক্ষা হলে বই ও স্টাডি মেটেরিয়ালস নিয়ে বসতে পারবে ছাত্রছাত্রীরা। তবে প্রথম দফায় নির্দিষ্ট কিছু স্কুলেই এই পদ্ধতি প্রয়োগ হবে।

এই পদ্ধতির মাধ্যমে পরীক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতা, তারা কতটা ধরতে পারছে এবং কতটা সময় নিচ্ছে তার মূল্যায়ন করা হবে বলে সিবিএসই সূত্রে জানা গিয়েছে। এটাকে অনেকে খুশির খবর মনে করলেও আদতে খোলা বই সামনে রেখে পরীক্ষা দেওয়া খুব একটা সহজসাধ্য নয়। কারণ বই খুলে লিখলে তার স্মৃতিক্ষমতার কোনও যাচাই হয় না সত্যি, কিন্তু উত্তর সম্পর্কে তার সাধারণ জ্ঞান, দ্রুত খুঁজে বের করা এবং নিজস্ব ধারণার যাচাই সহজ বলে মনে করেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, ওপেন বুক এক্সাম পদ্ধতি প্রথম চালু করেছিল দিল্লি বিশ্ববিদ্যালয়। ২০২০-২১ সালে কোভিড অতিমারির সময় এই ভাবে পরীক্ষা নেওয়া হলেও তুমুল বিরোধিতার মুখে পড়ে ২০২২ সাল থেকে ফের কাগজ-কলমে পরীক্ষা নেওয়া শুরু হয়। তবে সিবিএসই সূত্র জানা গিয়েছে, নবম থেকে দ্বাদশ শ্রেণির অভ্যন্তরীণ পরীক্ষাতেই কেবলমাত্র এই পদ্ধতি প্রয়োগ করা হবে। বোর্ডের ফাইনাল পরীক্ষায় নয়।


```