Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোভিডে অনাথ পড়ুয়াদের দশম-দ্বাদশের পরীক্ষার টাকা নেবে না সিবিএসই বোর্ড

দ্য ওয়াল ব্যুরো: কোভিড আবহে (covid 19) মানবিক সিদ্ধান্ত নিল সিবিএসই (CBSE) বোর্ড। এই অতিমহামারীতে যেসমস্ত পড়ুয়া (students) তাদের বাবা মা'কে হারিয়েছে, তাদের পড়াশোনার খরচ মকুব করে দেওয়া হল। শুধু দশম আর দ্বাদশ শ্রেনীর ক্ষেত্রে এটি কার্যকর।

কোভিডে অনাথ পড়ুয়াদের দশম-দ্বাদশের পরীক্ষার টাকা নেবে না সিবিএসই বোর্ড

শেষ আপডেট: 22 September 2021 02:11

দ্য ওয়াল ব্যুরো: কোভিড আবহে (covid 19) মানবিক সিদ্ধান্ত নিল সিবিএসই (CBSE) বোর্ড। এই অতিমহামারীতে যেসমস্ত পড়ুয়া (students) তাদের বাবা মা'কে হারিয়েছে, তাদের পড়াশোনার খরচ মকুব করে দেওয়া হল। শুধু দশম আর দ্বাদশ শ্রেনীর ক্ষেত্রে এটি কার্যকর। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে জানানো হয়েছে, আগামী বছর দশম এবং দ্বাদশ শ্রেনীর যেসমস্ত পড়ুয়া বোর্ডের পরীক্ষায় বসতে চলেছে তাদের মধ্যে যারা যারা এই অতিমহামারী পরিস্থিতিতে বাবা-মা'কে হারিয়ে অনাথ হয়ে গিয়েছে, পরীক্ষা সংক্রান্ত কোনও টাকা তাদের দিতে হবে না। রেজিস্ট্রেশন ফি বা এক্সামিনেশন ফি, সবটাই মকুব করা হবে। ইডি সিবিআইকে বিধানসভায় তলব করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সিবিএসই-র পরীক্ষা পরিচালক সান্যম ভরদ্বাজ এদিন বলেছেন, কোভিড গোটা দেশের উপর নেতিবাচক প্রভাব বিস্তার করেছে। পড়ুয়াদের উপর এর প্রভাব বিচার করে সিবিএসই ২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য একটি পদক্ষেপ করেছে। এই অতিমহামারীতে যারা বাবা-মা দুজনকেই হারিয়েছে, বা অভিভাবককে হারিয়েছে, তাদের কাছ থেকে আগামী বছরের পরীক্ষার জন্য বোর্ড কোনও টাকা নেবে না। এক্ষেত্রে স্কুলগুলির প্রতি নির্দেশ দিয়েছে সিবিএসই বোর্ড। বলা হয়েছে আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেনীর পরীক্ষার জন্য স্কুলগুলি যখন পড়ুয়াদের নাম পাঠাবে তখন এই সমস্ত পড়ুয়াদের বিস্তারিত নথি ও বিবরণও দিতে হবে স্কুলকেই। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```