দ্য ওয়াল ব্যুরো : করোনাভাইরাস অতিমহামারীর জেরে বন্ধ হয়ে গিয়েছিল সিবিএসই-র দশম ও একাদশ শ্রেণির পরীক্ষা। শুক্রবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক জানান, ওই পরীক্ষাগুলি হবে জুলাইয়ের এক থেকে ১৫ তারিখের মধ্যে।
https://twitter.com/ANI/status/1258726498921443329
এর আগে করোনা সতর্কতায় ৩১ মার্চ পর্যন্ত সিবিএসই বোর্ডের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। পরে আরও কিছুদিনের জন্য পরীক্ষা স্থগিত রাখা হয়।
সিবিএসই বোর্ডের পরীক্ষার পাশাপাশি করোনাভাইরাসের জেরে পিছিয়ে দেওয়া হয়েছে ইউজিসি, এনআইওএস, এআইসিটিই এবং জয়েন্ট এন্ট্রাস পরীক্ষাও। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সচিব অমিত খারে বলেছেন, অ্যাকাডেমিক ক্যালেন্ডার মেনে চলার পাশাপাশি অবশ্যই ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মী ও পড়ুয়াদের অভিভাবকদের নিরাপদ এবং সুস্থ থাকাও প্রয়োজন। তাই আপাতত সমস্ত পরীক্ষা পিছিয়ে দেওয়ার বা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।