Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

আস্থানা কোর্টকে ভুল বোঝাচ্ছেন, হাইকোর্টে বললেন সিবিআই অফিসার

দ্য ওয়াল ব্যুরো : সিবিআইয়ের ঝগড়া নিয়ে আরও এক অফিসার আদালতের দ্বারস্থ হলেন। সংস্থার স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানা কোর্টে আবেদন জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে এফআইআর বাতিল করে দেওয়া হোক। সেই আবেদনের বিরুদ্ধে সিবিআইয়ের এসপি এস এস গুরুম দিল্লি হাই

আস্থানা কোর্টকে ভুল বোঝাচ্ছেন, হাইকোর্টে বললেন সিবিআই অফিসার

শেষ আপডেট: 31 October 2018 11:20

দ্য ওয়াল ব্যুরো : সিবিআইয়ের ঝগড়া নিয়ে আরও এক অফিসার আদালতের দ্বারস্থ হলেন। সংস্থার স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানা কোর্টে আবেদন জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে এফআইআর বাতিল করে দেওয়া হোক। সেই আবেদনের বিরুদ্ধে সিবিআইয়ের এসপি এস এস গুরুম দিল্লি হাইকোর্টে জানিয়েছেন, নিজের সম্পর্কে অনেক তথ্য গোপন করেছেন আস্থানা। তিনি আদালতকে ভুল বোঝাতে চাইছেন। গত ২৩ অক্টোবর সিবিআইয়ের ন'জন অফিসারকে বদলি করা হয়।  অভিযোগ, যাঁরা রাকেশ আস্থানার বিরোধী ছিলেন, তাঁদেরই বেছে বেছে দূরে পাঠিয়ে দেওয়া হয়েছে। গুরুমকে পাঠানো হয়েছে জব্বলপুরে । তিনি আস্থানার মামলায় একটি পক্ষ হতে চান। হাইকোর্টে তাঁর আর্জি, সিবিআই আস্থানাকে বাঁচানোর চেষ্টা করছে। নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে তিনি একথা বলছেন।  রাকেশ আস্থানার আর্জি নাকচ করার জন্যও তিনি আর্জি জানিয়েছেন। গত মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিলেন সিবিআইয়ের আরও এক অফিসার। তিনি হলেন ডিএসপি এ কে বাসসি । তিনি আস্থানার বিরুদ্ধে দুর্নীতির তদন্তে নেতৃত্ব দিচ্ছিলেন। তাঁকে পাঠিয়ে দেওয়া হয়েছে পোর্ট ব্লেয়ারে।  বাসসি বলেন, আস্থানা দুর্নীতির মামলায় অপর অভিযুক্তদের সঙ্গে ফোনে কী কথা বলেছেন, সব নথিভুক্ত করা আছে। কিন্তু সিবিআই তা আদালতে দেখাবে কিনা সন্দেহ। বাসসির দাবি, একটি গুরুত্বপূর্ণ তদন্ত ভণ্ডুল করে দেওয়ার জন্য তাঁকে বদলি করা হয়েছে। তাঁর আবেদনের শুনানি হবে ২ নভেম্বর।

```