Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্দেশখালি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ,শাহজাহানকে আজই ওদের হাতে দিতে হবে: হাইকোর্ট

সন্দেশখালি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

সন্দেশখালি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ,শাহজাহানকে আজই ওদের হাতে দিতে হবে: হাইকোর্ট

শেষ আপডেট: 5 March 2024 15:14

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুধু তা নয়, কলকাতা উচ্চ আদালত জানিয়ে দিল, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টের মধ্যে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে।

সন্দেশখালিতে ইডি অফিসারদের উপর হামলার ঘটনায় ন্যাজাট থানায় দুটি এফআইআর দায়ের হয়েছিল। এ ছাড়া বনগাঁ থানায় আরও একটি এফআইআর দায়ের হয়। ওই তিন মামলার তদন্তভারই সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

শেখ শাহাজাহানকে গত বৃহস্পতিবার মিনাখাঁর বামনপুকুর থেকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে সিআইডির হেফাজতে রাখা হয়েছে। কিন্তু শাহজাহানকে গ্রেফতারের দিনই ইডি জানিয়েছিল, তারা দ্রুত শাহজাহানের হেফাজত চাইবে। তা ছাড়া ইডি গোড়া থেকে এই দাবিও জানিয়ে এসেছে যে, তাদের উপর হামলার ঘটনার তদন্ত যে রাজ্য পুলিশকে দিয়ে না করানো হয়। সিবিআই ও রাজ্য পুলিশকে নিয়ে বিশেষ তদন্তকারী দল গঠনের ব্যাপারেও তাদের ভরসা নেই। কারণ, রাজ্য পুলিশ সহযোগিতার করবে না। তাই এই তদন্তভার শুধু সিবিআইকেই দেওয়া হোক।

সন্দেশখালি কাণ্ড নিয়ে গোড়া থেকেই সিবিআই তদন্তের দাবি করছে রাজ্যে প্রধান বিরোধী দল বিজেপি। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনিও বলেন, সন্দেশখালি কাণ্ডে সিবিআই তদন্তই হওয়া উচিত।

শেষমেশ হলও তাই। বস্তুত রাজ্য প্রশাসনের মধ্যেও এমন আশঙ্কা ছিলই। তবে এখন দেখার যে কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করে কিনা।


```