Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

কালীঘাটের 'কাকু’কে জেলে গিয়ে জেরার অনুমতি চাইল সিবিআই

কলকাতার বিচার ভবনে বিশেষ আদালতে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

কালীঘাটের 'কাকু’কে জেলে গিয়ে জেরার অনুমতি চাইল সিবিআই

সুজয়কষ্ণ ভদ্রকে জেলে গিয়ে জেরা করতে চায় সিবিআই

শেষ আপডেট: 24 April 2024 16:04

দ্য ওয়াল ব্যুরো: ভোটের আবহে আরও বিপাকে সুজয়কষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। ইতিমধ্যে ফরেন্সিক রিপোর্টে মোবাইল ফোন থেকে সংগৃহীত ভয়েস ক্লিপিং-এর সঙ্গে মিলে গিয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বর। আর এবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাঁকে জেলে গিয়ে জেরা করতে চায় সিবিআই। বুধবার এই মর্মে কলকাতার বিচার ভবনে বিশেষ আদালতে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

ইডির হাতে গ্রেফতার হয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র। নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমানে তিনি জেলে রয়েছেন। ইডি ছাড়াও গত বছর মে মাসে সুজয়কৃষ্ণর বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। তল্লাশি শেষ হওয়ার পর সাংবাদিকদের সুজয়কৃষ্ণ নিজেই জানিয়েছিলেন, তাঁর বাড়ি থেকে নগদ টাকা, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের একটি অ্যাডমিট কার্ড এবং তাঁর দু’টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছে সিবিআই। এর আগে সিবিআইয়ের তলবে গত বছর ১৫ মার্চ নিজাম প্যালেসে হাজির হন কালীঘাটের কাকু। আর এবার আরও এক বার তাঁকে জেরা করতে চায় সিবিআই। 

দক্ষিণ ২৪ পরগনার সিভিক ভলান্টিয়ার রাহুল বেরার ফোনে নিয়োগ সংক্রান্ত বেশ কিছু নথি সুজয়কৃষ্ণ মুছে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বলে সিবিআইয়ের দাবি। আর এই সমস্ত তথ্য উদঘাটনেই জেলে গিয়ে কালীঘাটের কাকুকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। সিবিআই সূত্রের খবর, সুজয়কৃষ্ণ ছাড়াও নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীল এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

নিয়োগ দুর্নীতি মামলায় গত বছরের ৩০ মে সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করে ইডি। এরপর থেকে বারেবারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। দীর্ঘদিন ভর্তি ছিলেন এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে। নিয়োগ দুর্নীতির জট খুলতে তাঁর ফোন থেকে উদ্ধার হওয়া একাধিক ভয়েজ ক্লিপিং এর সঙ্গে সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চান তদন্তকারীরা। সেজন্য আদালতে আবেদন জানান তাঁরা। পরবর্তীতে হাইকোর্ট থেকে অনুমতি মিললেও এসএসকেএমের তরফে জানানো হয়, কালীঘাটের কাকুর শারীরিক অবস্থা ঠিক না হওয়া পর্যন্ত এই ধরনের পরীক্ষা করা যাবে না।

দীর্ঘ টানাপড়েনের পর অবশেষে গত ৪ জানুয়ারি জোকা ইএসআই হাসপাতালে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের ‘ভয়েস স্যাম্পেল টেস্ট’ হয়। তাঁর গলার স্বর ডিজিটালি রেকর্ড করে রেখে দেখা হয় ফোনে কথোপকথনের যে অডিও সামনে এসেছে সেই গলা আর কাকুর গলা এক কিনা। ইডির দাবি, দুটি গলার স্বর মিলিয়ে দেখা গেছে দুটি কণ্ঠস্বরই এক। প্রথম দফার ভোটের ঠিক এক দিন আগে সুজয়কৃষ্ণ ভদ্রের গলার স্বরের সঙ্গে মিলে যায় ভয়েস ক্লিপিংয়ের কণ্ঠস্বর। ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট আসার পর কণ্ঠস্বর মিলে গেছে বলে দাবি করেছে ইডি। যা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার মতে, এই ঘটনা নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড় মোড়। আর এবার নিয়োগ দুর্নীতির জট খুলতে তাঁকে জেলে গিয়ে জেরা করতে চাইছে সিবিআই।


```