Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মলয় ঘটক ও তাঁর পরিবারের ৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট চাইল সিবিআই

বেআইনি কয়লা পাচার কাণ্ডের তদন্ত সূত্রে রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক ও তাঁর পরিবারের অন্য সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট চাইল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তথা সিবিআই। 

মলয় ঘটক ও তাঁর পরিবারের ৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট চাইল সিবিআই

শেষ আপডেট: 1 December 2023 11:00

দ্য ওয়াল ব্যুরো: বেআইনি কয়লা পাচার কাণ্ডের তদন্ত সূত্রে রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক ও তাঁর পরিবারের অন্য সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট চাইল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তথা সিবিআই। 

সূত্রের খবর, কলকাতার একটি বেসরকারি ব্যাঙ্কের শাখায় আইন মন্ত্রী মলয় ঘটকের একটি অ্যাকাউন্ট ছিল। ওই শাখায় তাঁর পরিবারের অন্য সদস্যদেরও অ্যাকাউন্ট ছিল। এ ছাড়া মলয় ঘটকের ঘনিষ্ঠ একজনের অ্যাকাউন্ট ছিল। ওই পাঁচটি ব্যাঙ্ক খাতা খোলার সময় থেকে যা যা লেনদেন হয়েছে তার বিবরণ চেয়েছে সিবিআই। ১৩ ডিসেম্বরের মধ্যে নিজাম প্যালেসে সিবিআইয়ের আঞ্চলিক দফতরে তা জমা দিতে বলা হয়েছে।

এও জানা গিয়েছে, ওই অ্যাকাউন্টগুলি খোলার জন্য কেওয়াইসি ডকুমেন্ট হিসাবে কী কী তথ্য দেওয়া হয়েছিল, তাও চেয়েছে সিবিআই। এর আগে মানিক ভট্টাচার্যের স্ত্রীর নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে অনিয়ম পেয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। তবে মলয় ঘটকের ক্ষেত্রে এখনই সেরকম কোনও অভিযোগ করা হচ্ছে না। সিবিআই দেখতে চাইছে এই সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট মারফৎ কোনও হিসাব বহির্ভূত বা বেআইনি লেনদেন হয়েছিল কিনা।

বেআইনি কয়লা পাচার নিয়ে তদন্তের সূত্রে এর আগে কেন্দ্রীয় এজেন্সি বহুবার তলব করেছে মলয় ঘটককে। কিন্তু অধিকাংশ সময়েই মলয় ঘটক সেই সব নোটিস এড়িয়ে গিয়েছেন। সম্প্রতি তিনি দিল্লি হাইকোর্টেও এ ব্যাপারে মামলা করেছিলেন। কিন্তু আদালত তাঁকে কোনও রক্ষাকবচ দেয়নি। বরং জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয় এজেন্সি নোটিস পাঠালে তাঁকে প্রশ্নের জবাব দিতে যেতে হবে।

বেআইনি কয়লা পাচারের সঙ্গে মলয় ঘটকের আদৌ কোনও যোগাযোগ ছিল কিনা তা তদন্ত সাপেক্ষ। তবে রাজনীতি অনেক সময়েই ধারণার ভিত্তিতে চলে। মলয় ঘটককে ইডি সম্প্রতি বেশ কয়েকবার তলব করেছে। এরই মধ্যে আবার রেশন দুর্নীতি কাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে ইডি। এই সব সাত সতেরো পরিস্থিতির মধ্যে অনেকেরই নজর এখন রাজ্য মন্ত্রিসভার এই প্রবীণ মন্ত্রীর উপর রয়েছে। এমনকী অনেকে এও আশঙ্কা করছেন যে লোকসভা ভোটের আগে কোনও অঘটনও ঘটে যেতে পারে!


```