Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তোলাবাজি মামলায় রাজ্যের গোয়েন্দাদের বিরুদ্ধে তদন্তে সিবিআই, টুইট শুভেন্দুর

“আপনি যত উঁচুতে থাকুন না কেন, আইন সর্বদা আপনার উপরে! দেরিতে হলেও আইন কাউকে ছেড়ে কথা বলে না।’

তোলাবাজি মামলায় রাজ্যের গোয়েন্দাদের বিরুদ্ধে তদন্তে সিবিআই, টুইট শুভেন্দুর

শেষ আপডেট: 25 October 2023 17:09

দ্য ওয়াল ব্যুরো: গত বছর পশ্চিমবঙ্গ সিআইডির তিন অফিসারের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে মুম্বইয়ের ওরলি থানায় এফআইআর দায়ের  করেছিলেন ব্যবসায়ী জিতেন্দ্র নাভলানি। মুম্বইয়ের পুলিশের হাত থেকে ওই মামলার তদন্তভার গ্রহণ করল সিবিআই। বুধবার দুপুরে এক্স হ্যান্ডেলে একথা জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এক্স হ্যান্ডেলে বেশ কয়েকটি খবরের লিঙ্ক দিয়ে বিরোধী দলনেতার দাবি, “মুম্বইয়ের ওই ব্যবসায়ী তোলাবাজির মামলায় পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি এবং এডিজিপি-র নামও বলেছিলেন।“ অবশেষে মহারাষ্ট্রের সরকার ওই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার অপরাধীরা দ্রুত শাস্তি পাবে বলেও এক্স হ্যান্ডেলে আশা প্রকাশ করেছেন বিরোধী দলনেতা।

রাজ্য পুলিশের কর্তাদের উদ্দেশে এক্স হ্যান্ডেলে শুভেন্দুর খোঁচা, “আপনি যত উঁচুতে থাকুন না কেন, আইন সর্বদা আপনার উপরে! দেরিতে হলেও আইন কাউকে ছেড়ে কথা বলে না।

ঘটনার সূত্রপাত, গত বছরের নভেম্বরে আসানসোলের রানিগঞ্জ থানা এলাকায় সিআইডি ও রাজ্য পুলিশের চার আধিকারিকের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তোলেন মুম্বইয়ের এক পানশালার ব্যবসায়ী জিতেন্দ্র নাভলানি। ওরলি থানায় দায়ের করা অভিযোগে ওই ব্যবসায়ী পুলিশকে জানিয়েছেন, ব্যবসার ৩৩ লক্ষ টাকা নিয়ে যাওয়ার সময় পুলিশ মাঝপথে তাঁদের ধরে। এবং থানায় নিয়ে আসার মাঝে ২০ লক্ষ টাকা গায়েব করে দেয়।

অভিযোগ, থানায় অভিযোগ জানানোয় পানশালার মালিক ও তাঁর স্ত্রীকে খুনের হুমকিও দেওয়া হয়েছিল। ওই মামলাতেই এবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে মুম্বই হাইকোর্ট।  যদিও এবিষয়ে এরাজ্যের পুলিশের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।


```