Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্দেশখালিতে ইডির উপর হামলায় ১৩ জনকে তলব সিবিআইয়ের, বুধেই নিজাম প্যালেসে হাজিরা দিলেন ৫ জন

ইডির উপর হামলার অভিযোগে আরও ১৩ জনকে তলব করেছে ইডি।

সন্দেশখালিতে ইডির উপর হামলায় ১৩ জনকে তলব সিবিআইয়ের, বুধেই নিজাম প্যালেসে হাজিরা দিলেন ৫ জন

শেষ আপডেট: 3 April 2024 14:18

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালিতে ইডির উপর হামলার অভিযোগে ১৩ জনকে তলব করেছে ইডি। যাদের মধ্যে বুধবার নিজাম প্যালেসে হাজির হয়েছেন পাঁচ জন।

সিবিআই সূত্রের খবর, সন্দেশখালির বাসিন্দা তপন সর্দার, আব্দুল করিম, ইন্দ্রজিৎ হালদার, খোকন সর্দার সহ ১৩ জনকে তলব করা হয়েছে। বেশ কয়েকদিন আগে তাঁদের নোটিস দিয়ে কলকাতায় সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। এঁদের মধ্যে কয়েকজনকে বুধবার, আবার কাউকে কাউকে বৃহস্পতিবার হাজিরার কথা বলা হয়। সেই মতো বুধবার সিবিআইয়ের তলবে কয়েকজন সন্দেশখালির গ্রামবাসী নিজাম প্যালেসে হাজির হন। এদিন বেলা ১১ টার খানিক আগে থেকেই তাঁদের কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির অফিসে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলার তদন্তে সন্দেশখালির সাসপেন্ড হওয়া তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু তল্লাশি তো দূরস্থ, শাহজাহানের অনুগামীদের হামলায় গুরুতর আহত হন তিন ইডি আধিকারিক। সেই ঘটনায় এখনও পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করেছে সিবিআই।

অন্যদিকে, ইডির উপর চড়াও হওয়ার অভিযোগে সাত জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। এদিকে সন্দেশখালিকাণ্ডে প্রকৃত অভিযুক্তদের পরিবর্তে পুলিশ নিরীহ সাত গ্রামবাসীকে গ্রেফতার করেছিল বলে অভিযোগ উঠেছিল। এরপর গত ২৮ মার্চ ওই ঘটনায় ধৃতদের মধ্যে সাইফুদ্দিন মোল্লা, সুকোমল সর্দার, মেহেবুর মোল্লারের গোপন জবানবন্দি চেয়ে আদালতে আবেদন জানায় সিবিআই। গত ১ এপ্রিল বসিরহাট আদালতে জেলাশাসকের উপস্থিতিতে ওই তিন ধৃতের গোপন জবাববন্দি নেওয়া হয়।

সন্দেশখালি কাণ্ডে গত ২৯ ফেব্রুয়ারি শাহজাহানকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশ। আদালতের নির্দেশে সিবিআইয়ের হাত ঘুরে শাহজাহান এখন ইডির হেফাজতে। এদিকে বুধবার মেডিক্যাল পরীক্ষার জন্য সন্দেশখালির তৃণমূল নেতাকে ইএসআই হাসপাতালে নিয়ে গিয়েছিল ইডি। সেখান থেকে বেরোনোর সময় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের দেখে শাহজাহানকে চিৎকার করে বলতে শোনা যায়, "আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।"


```