Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গোয়েন্দাদের নজরে টালা থানার এক এসআই! তলব করা হল সিজিওতে

আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই।

গোয়েন্দাদের নজরে টালা থানার এক এসআই! তলব করা হল সিজিওতে

টালা থানা।

শেষ আপডেট: 22 September 2024 11:00

দ্য ওয়াল ব্যুরো: আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই।

এবার ওই ঘটনায় টালা থানার এসআই চিন্ময় বিশ্বাসকে তলব করল সিবিআই। গোয়েন্দা সূত্রের খবর, রবিবার দুপুরে সিজিওতে হাজির হতে বলা হয়েছে তাঁকে।

আরজি করে ডাক্তারি ছাত্রী ধর্ষণ খুনের ঘটনায় প্রথম থেকেই তদন্তকারীদের নজরে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষর ভূমিকা।

সূত্রের দাবি, তদন্তে নেমে গোয়েন্দারা বেশ কিছু তথ্য পেয়েছেন। ঘটনার দিন টালা থানার তৎকালীন ওসি ও সন্দীপ ঘোষের মধ্যে একাধিকবার কথা হয়েছিল বলে তদন্তকারী সংস্থার দাবি। টালা থানার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে সিবিআই। সূত্রের খবর, সেই সূত্রেই ওই এসআইকে তলব করা হয়েছে।

প্রসঙ্গত মৃতার পরিবার দ্বিতীয় ময়নাতদন্তের দাবি করলেও সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি মরদেহ দ্রুত সৎকারের ব্যবস্থা করেছিলেন। আবার দেখা গেছে, যেখানে অপরাধের ঘটনা ঘটেছিল সেখান থেকে ইচ্ছাকৃত ভাবে দূরে ছিলেন সন্দীপ ঘোষ। অর্থাৎ তাঁরই নজর রাখার কথা ছিল এবং দ্রুত এফআইআর দায়ের করার কথা ছিল। এমনকী ঘটনার পর পুলিশের তরফে প্রথম এফআইআরের পরিবর্তে জিডি করা হয়েছিল কেন, এবিষয়েও ওই এসআইকে জেরা করা হবে বলে জানা যাচ্ছে।


```