Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৈরি হয়েছিল ভুয়ো ওয়েবসাইট, টাকা দিলেই তালিকায় নাম! তাপস-কুন্তল প্রসঙ্গে আদালতে বলল সিবিআই

টেট পরীক্ষা দেওয়ার পর প্রার্থীদের মধ্যে অনেকে যোগাযোগ করতেন তাঁদের দুজনের সঙ্গে। তাঁদের মধ্যে চাকরি পেয়েছিলেন অনেকে। 

তৈরি হয়েছিল ভুয়ো ওয়েবসাইট, টাকা দিলেই তালিকায় নাম! তাপস-কুন্তল প্রসঙ্গে আদালতে বলল সিবিআই

শেষ আপডেট: 16 April 2024 16:30

দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করেছে সিবিআই। ধৃত কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডল সম্পর্কে বেশকিছু বিস্ফোরক দাবি করা হয়েছে এই রিপোর্টে। কেন্দ্রীয় সংস্থার দাবি, টেট পরীক্ষা দেওয়ার পর প্রার্থীদের মধ্যে অনেকে যোগাযোগ করতেন তাঁদের দুজনের সঙ্গে। তাঁদের মধ্যে চাকরি পেয়েছিলেন অনেকে। 

সিবিআই বলছে, কুন্তল ঘোষ ও তাপস মণ্ডলের সঙ্গে যোগাযোগ করার পর ওই প্রার্থীদের নাম পাশ করা প্রার্থীর তালিকায় উঠে যেত। ইন্টারভিউয়ের ডাক পেতেন তাঁরা। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভুয়ো একটি ওয়েবসাইটও তৈরি করা হয়েছিল। সেখানেই নাম দেখতে পেতেন প্রার্থীরা। টেটে অকৃতকার্য প্রার্থীরা সেখানেই উত্তীর্ণ হয়ে যেতেন। 

কুন্তল-তাপসের তৈরি ভুয়ো ওয়েবসাইটটি ছিল www.wbtetresults.com। একেবারে অবিকল আসল ওয়েবসাইটের মতোই দেখতে ছিল এটি। অযোগ্যভাবে যারা চাকরি পেয়েছেন তাদের ভুয়ো ইমেল আইডি থেকে মেল পাঠিয়ে ইন্টারভিউয়ের জন্য ডেকে পাঠানো হত বলে দাবি করেছে সিবিআই। মঙ্গলবার এই সংক্রান্ত রিপোর্ট জমা পড়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে।

অকৃতকার্য প্রার্থীদের থেকে এইভাবেই বিপুল পরিমাণে টাকা তুলতেন কুন্তল এবং তাপসরা। সিবিআই-এর রিপোর্টে এই বিষয়ে বলা হয়েছে, ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত তাপস মণ্ডল তাঁর ৮ জন এজেন্টের মাধ্যমে ১৪১ জনের কাছ থেকে ৪ কোটি ১২ লক্ষের বেশি টাকা তুলেছিলেন। অন্যদিকে, কুন্তল ঘোষকে ৫ কোটি টাকার  বেশি দিয়েছিলেন তাপস। সিবিআই-এর দাবি, প্রায় একই কায়দায় কুন্তলও তাঁর তিনজন এজেন্টের মাধ্যমে ৭১ জন চাকরি প্রার্থীর কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা তুলেছিলেন।


```