Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিনীত গোয়েল-সহ পুলিশের তিন কর্তাকে হেফাজতে নিয়ে জেরা করুক সিবিআই: শুভেন্দু

আরজি করের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে গত ২৯ অগস্ট থেকে ধর্মতলায় অবস্থান বিক্ষোভে করছে বিজেপি।

 বিনীত গোয়েল-সহ পুলিশের তিন কর্তাকে হেফাজতে নিয়ে জেরা করুক সিবিআই: শুভেন্দু

বিনীত গোয়েল ও শুভেন্দু অধিকারী। ফাইল ছবি।

শেষ আপডেট: 6 September 2024 20:06

দ্য ওয়াল ব্যুরো: আরজি করের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে গত ২৯ অগস্ট থেকে ধর্মতলায় অবস্থান বিক্ষোভে করছে বিজেপি। শুক্রবার সেই মঞ্চ থেকে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ তিন পদস্থ পুলিশ কর্তাকে গ্রেফতারের দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু বলেন, "দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ-এই দাবিতে আন্দোলন চলবে। একই সঙ্গে এবার আমরা চাই, ডিসি নর্থ অভিষেক গুপ্তা, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং বর্বর সিপি বিনীত গোয়েলকে হেফাজত নিয়ে জেরা করুক সিবিআই।"

নিজের দাবির সপক্ষে বিরোধী দলনেতা বলেন, "নির্যাতিতার বাবা-মাকে ডিসি নর্থ  টাকা দিতে গিয়েছিলেন, পুলিশ দেহ সৎকারের টাকা দিয়েছে, জোর করে বড়ি নিয়ে যাওয়া হয়েছে, এটা আমার কথা নয়। গত ২ দিন আগে আরজি করের সামনে দাঁড়িয়ে একথা বলেছিলেন নির্যাতিতার বাবা-মা। তাই অবিলম্বে ওই তিন পুলিশ অফিসারকে হেফাজতে নিয়ে জেরা করা জরুরি।"

বৃহস্পতিবার তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠকে নির্যাতিতার বাবা-মায়ের দুটি ভিডিও দেখানো হয়েছিল। যে ভিডিওর সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি। একটি ভিডিওতে নির্যাতিতার বাবা-মাকে বলতে শোনা যাচ্ছে, পুলিশ কোনও টাকার কথা বলেনি। 

শুভেন্দুর অভিযোগ, "তৃণমূল গান পয়েন্টে রেখে পুলিশের সপক্ষে বলতে বাধ্য করেছিল নির্যাতিতার বাবা-মাকে। তখনও হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়নি। পুলিশ বলেছিল, এটা বললে তদন্তে স্বচ্ছতা ও গতি দুটোই আনতে। আসলে সব মিথ্যে বলেছিল।"

আপাতত ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ধর্মতলায় বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে হাইকোর্ট। শুভেন্দু জানান, একই সঙ্গে জেলার বাসস্ট্যান্ড, রেল স্টেশন-সহ প্রতিটি এলাকায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে। আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে আগামী দিনে আন্দোলনের তীব্রতা আরও বৃদ্ধি করা হবে।


```