Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আলিপুরে বাড়ির পর মহুয়া মৈত্রের কৃষ্ণনগরের দফতরে হানা সিবিআইয়ের, চলছে তল্লাশি

মহুয়া মৈত্রের কৃষ্ণনগরের দফতরে হানা দিলেন সিবিআই আধিকারিকেরা। 

আলিপুরে বাড়ির পর মহুয়া মৈত্রের কৃষ্ণনগরের দফতরে হানা সিবিআইয়ের, চলছে তল্লাশি

শেষ আপডেট: 23 March 2024 17:38

দ্য ওয়াল ব্যুরো: মহুয়া মৈত্রের কৃষ্ণনগরের বাড়িতে হানা দিল সিবিআই। শনিবার দুপুরে কৃষ্ণনগরের সিদ্ধেশ্বরী তলায় মহুয়ার দফতরে এসে পৌঁছেছেন সিবিআইয়ের পাঁচ সদস্যের একটি দল। চলছে তল্লাশি। ইতিমধ্যেই ৮ থেকে ১০ জন জওয়ান গোটা বাড়ি ঘিরে ফেলেছে বলে স্থানীয় সূত্রের খবর। 

এদিন সকালেই কলকাতার আলিপুরে ‘রত্নাবলী’ নামে একটি আবাসনে হানা দিয়েছিল সিবিআই। ওই আবাসনের নয় তলাতেই থাকেন মহুয়ার বাবা দীপেন্দ্রলাল মৈত্র। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে সকাল থেকে সেখানেও চলছে তল্লাশি অভিযান। এরপর বেলা গড়াতে কৃষ্ণনগরে হানা দিলেন সিবিআই আধিকারিকেরা। 

যদিও মহুয়া বেশিরভাগ সময়ে করিমপুরে থাকেন। কৃষ্ণনগরের ওই বাড়িতে খুব একটা থাকেন না তিনি। ২০১৯ সালে নির্বাচনের সময় সিদ্ধেশ্বরী তলার এই বাড়ি থেকে কাজ করেছিলেন মহুয়া। সেখানেই তল্লাশি শুরু করেছে সিবিআই। এরপর সিবিআই আধিকারিকেরা করিমপুরের বাড়িতে যাবে কিনা তা নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

গত ডিসেম্বরে মহুয়ার বিরুদ্ধে ওঠা ঘুষ নেওয়ার অভিযোগের জেরে তাঁর সাংসদ পদ খারিজ হয়েছিল। সংসদীয় প্যানেলের সুপারিশে সংসদে ভোটাভুটি করে লোকসভা থেকে মহুয়াকে বহিষ্কার করা হয়। গত ১৯ মার্চ সংসদে টাকা নিয়ে প্রশ্নকাণ্ডে মহুয়ার বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল। বরখাস্ত হওয়া তৃণমূল সাংসদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘গুরুতর’ বলে লোকপালের নির্দেশিকায় বর্ণনা করা হয়। এরপর সিবিআইয়ের তরফে মহুয়ার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয়।

প্রসঙ্গত, ইডি-সিবিআই থেকে আয়কর বিভাগ, লোকসভা ভোটের মুখে বাংলার শাসকদলের একাধিক নেতা-মন্ত্রীদের বাড়িতে অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের কলকাতার বাড়িতে ৭১ ঘণ্টা তল্লাশি চালান আয়কর বিভাগের কর্তারা। আবার রাজ্যের আরও এক মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বাড়িতে শুক্রবার দিনভর তল্লাশি করে ইডি। আর শনিবার মহুয়া মৈত্রের আলিপুর এবং কৃষ্ণনগরের বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই। 


```