Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের অফিসে সিবিআই হানা, দিল্লির উপমুখ্যমন্ত্রী স্বয়ং জানালেন টুইটে

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির উপমুখ্যমন্ত্রী (Deputy Chief Minister) মণীশ সিসোদিয়ার অফিসে আজ আবার সিবিআই (CBI) হানা দিয়েছে। এই খবর ফাঁস করেছেন স্বয়ং মণীশই। টুইটে দিল্লির (Delhi) উপমুখ্যমন্ত্রী বলেছেন, ‘আজ আবার সিবিআই আমার অফিসে গিয়ে তল্লাশ

ফের অফিসে সিবিআই হানা, দিল্লির উপমুখ্যমন্ত্রী স্বয়ং জানালেন টুইটে

শেষ আপডেট: 14 January 2023 11:07

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির উপমুখ্যমন্ত্রী (Deputy Chief Minister) মণীশ সিসোদিয়ার অফিসে আজ আবার সিবিআই (CBI) হানা দিয়েছে। এই খবর ফাঁস করেছেন স্বয়ং মণীশই।

টুইটে দিল্লির (Delhi) উপমুখ্যমন্ত্রী বলেছেন, ‘আজ আবার সিবিআই আমার অফিসে গিয়ে তল্লাশি চালাচ্ছে। আমি তাদের স্বাগত জানাই। তারা এর আগেও আমার বাড়িতে অভিযান চালিয়েছে। অভিযান চালিয়েছে আমার অফিসেও। তল্লাশি করেছে লকার। এমনকী আমার গ্রামেও তদন্ত চালিয়েছে। আমার বিরুদ্ধে কিছুই পাওয়া যায়নি এবং কিছু পাওয়াও যাবে না। কারণ আমি কিছু করিনি।’

প্রসঙ্গত, দিল্লির উপরাজ্যপাল বিকে সাক্সেনার নির্দেশে সিবিআই রাজ্যের আম আদমি সরকারের আবগারি নীতি নিয়ে তদন্ত চালাচ্ছে। পরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও একই মামলায় তদন্ত শুরু করেছে।

অভিযোগ, অরবিন্দ কেজরিওয়ালের সরকার আবগারি নীতির মাধ্যমে মদ ব্যবসায়ীদের বাড়তি রোজগারের ব্যবস্থা করে দিয়ে সরকারি কোষাগারের ক্ষতি করেছে। সিবিআইয়ের এফআইআরে আবগারি মন্ত্রী মণীশের নাম আছে। ইতিমধ্যে এই মামলায় সিবিআই এবং ইডি বেশ কয়েকজন মদ ব্যবসায়ী এবং কর্পোরেট কনসালট্যান্টকে গ্রেফতার করেছে।

প্রাথমিকের ইন্টারভিউয়ে ভুয়ো অ্যাডমিট কার্ড নিয়ে যুবক! ধরল পুলিশ


```