Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

উধাও ওএমআর শিটের খোঁজ পেতে শহরে তল্লাশি অভিযানে সিবিআই, সঙ্গে বিশেষজ্ঞরা

প্রাথমিকের নিয়োগে ওএমআর শিট সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট একাধিক তথ্য চেয়েছিল।

উধাও ওএমআর শিটের খোঁজ পেতে শহরে তল্লাশি অভিযানে সিবিআই, সঙ্গে বিশেষজ্ঞরা

সিবিআই

শেষ আপডেট: 9 July 2024 15:15

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে গত শুক্রবার কলকাতা হাইকোর্ট সিবিআইকে স্পষ্ট নির্দেশ দিয়েছিল ওএমআর শিট ও সার্ভার দুর্নীতির শেষ দেখতে তাঁদের অলআইট ঝাঁপাতে হবে। এরপরই কার্যত আরও তৎপরতা দেখাতে শুরু করেছে কেন্দ্রীয় এজেন্সি। মঙ্গলবার কলকাতার সার্দান অ্যাভিনিউ এলাকার একটি অফিসে তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই। 

প্রাথমিকের নিয়োগে ওএমআর শিট সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট একাধিক তথ্য চেয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত সেই তথ্য না দিতে পেরে আরও সময় চেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এতেই কিছুটা অসন্তোষ প্রকাশ করে বিচারপতি রাজাশেখর মান্থা বলেছিলেন, সিবিআই প্রয়োজনে দেশের যে কোনও সরকারি বা বেসরকারি সংস্থার বিশেষজ্ঞের সাহায্য নিতে পারবে। এরপরই মঙ্গলবার দুই বিশেষজ্ঞকে নিয়ে সার্দান অ্যাভিনিউয়ের এস বসু রায় এন্ড কোম্পানির অফিসে তল্লাশি অভিযান চালায় সিবিআই। দুই বিশেষজ্ঞের মধ্যে একজন কম্পিউটার এবং অন্যজন সাইবার বিশেষজ্ঞ। 

২০১৪ সালে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত যে অভিযোগ উঠেছিল তার কেন্দ্রে ছিল ওএমআর শিটের তথ্য। এই তথ্য স্ক্যান করার দায়িত্বেই ছিল এস বসু রায় এন্ড কোম্পানি। এখনও পর্যন্ত নিয়োগ সংক্রান্ত একাধিক তথ্য মিলছে না। যেমন ডাটা কতবার এডিট করা হয়েছে, স্ক্যান ওএমআর শিট কপি আছে কিনা, ওএমআর শিট পুনরুদ্ধার সম্ভব কিনা, আসল ওএমআর শিট স্ক্যান কপি আছে কিনা। সেই তথ্যের খোঁজ পেতেই এই তল্লাশি অভিযান। 

এর আগে একাধিকবার কলকাতা হাইকোর্টের 'ধমক'-এর মুখে পড়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তদন্তের গতি নিয়েও বহুবার প্রশ্ন তুলেছে হাইকোর্ট। কিন্তু এখনও ওএমআর সংক্রান্ত সম্পূর্ণ তথ্য হাতে আসেনি সিবিআইয়ের। সেই পরিপ্রেক্ষিতে বিচারপতি রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ ছিল, তথ্য না পেলে শুনানি এগোনো আর সম্ভব নয়। 


```