Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিবিআইয়ের নজরে এবার মর্গের বেনিয়ম! পুলিশ-পরিবার কারও অনুমতি না নিয়েই যেত প্রশিক্ষণে

দুর্নীতির তদন্তে নেমে অনিয়মের কথা জানতে পারল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সিবিআইয়ের নজরে এবার মর্গের বেনিয়ম! পুলিশ-পরিবার কারও অনুমতি না নিয়েই যেত প্রশিক্ষণে

আরজি কর মর্গ

শেষ আপডেট: 27 September 2024 17:50

দ্য ওয়াল ব্যুরো: এবার হাসপাতালের মর্গে বেনজির অনিয়মের অভিযোগ উঠল। দুর্নীতির তদন্তে নেমে অনিয়মের কথা জানতে পারল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সন্দীপ ঘোষের নির্দেশেই অনিয়ম চলত বলে অভিযোগ করেন চিকিৎসক সোমনাথ দাস। 

আরজি কর হাসপাতালে দুর্নীতির তদন্ত করতে প্রাক্তন ফরেন্সিক বিভাগীয় প্রধান সোমনাথ দাসকে শুক্রবার তলব করে সিবিআই। চিকিৎসকের কাছে জানতে চাওয়া হয় ঠিক কী হয়েছিল হাসপাতালে। সে প্রশ্নের উত্তর দিতে গিয়েই প্রাক্তন ফরেন্সিক বিভাগীয় প্রধান দাবি করেন, মুখ খোলার জন্য তাঁকে পদচ্যূত করা হয়েছিল।

এর পরই একে একে তাঁর অভিযোগ, অনুমতি ছাড়াই মর্গ থেকে প্রশিক্ষণের জন্য দেহ আনা হত। পুলিশ, পরিবার কারও অনুমতি না নিয়েই সেই সব দেহ প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হত। এসব নিয়ে মুখ খোলার জন্যই তাঁকে পদ থেকে সরিয়ে, বদলি করা হয়েছিল। 

জানা যাচ্ছে, ২১ ডিসেম্বর ২০২২ সালে, দেহ নিয়ে প্রশিক্ষণের জন্য ফরেন্সিক বিভাগে চিঠি দিয়েছিল চিকিৎসক সংগঠন। ময়নাতদন্তের জন্য আসা দেহ দিতে অস্বীকার করেন চিকিৎসক সোমনাথ দাস।

পরের বছর ২৮ ডিসেম্বর আচমকাই ফরেন্সিক বিভাগীয় প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। সেই পদে তারপর দায়িত্ব নেন চিকিৎসক অপূর্ব বিশ্বাস। এরপরই যখন ৩০ ডিসেম্বর চিকিৎসক সংগঠনের থেকে ফের দেহ চেয়ে চিঠি আসে, তখনই দেহ চলে আসে মর্গ থেকে। 

প্রসঙ্গত, আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এখন জেলবন্দি। চিকিৎসক ধর্ষণ-খুন এবং আর্থিক দুর্নীতি দুই ইস্যুতেই তিনি গ্রেফতার হয়েছেন।

সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে আজই কলকাতা পুরসভার নোটিস সাঁটানো হয়েছে। অভিযোগ, বাড়ির একটা অংশ তিনি বেআইনিভাবে নির্মাণ করেছেন। 


```