Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

শাহজাহানের ভাই আলমগীর-সহ একাধিকজনকে সিবিআইয়ের নোটিস, বৃহস্পতিবার নিজামে তলব

গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে ইডির ওপর হামলার ঘটনায় ধৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের ভাই আলমগীর-সহ শাহজাহান ঘনিষ্ঠ একাধিকজনকে নোটিস ধরাল সিবিআই। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার তাঁদের নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। 

শাহজাহানের ভাই আলমগীর-সহ একাধিকজনকে সিবিআইয়ের নোটিস, বৃহস্পতিবার নিজামে তলব

শেষ আপডেট: 13 March 2024 19:49

দ্য ওয়াল ব্যুরো: গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে ইডির ওপর হামলার ঘটনায় ধৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের ভাই আলমগীর-সহ শাহজাহান ঘনিষ্ঠ একাধিকজনকে নোটিস ধরাল সিবিআই। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার তাঁদের নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। 

সিবিআই সূত্রের খবর, এদিন মোট ১২ জনকে নোটিস পাঠিয়েছে সিবিআই। এদের সকলকেই বৃহস্পতিবার নিজামে ডাকা হয়েছে। শাহজাহানের ভাই আলমগীরের পাশাপাশি নোটিস ধরানো হয়েছে মাফুজা মোল্লা, আবুহোসেন মোল্লা ওরফে দুরন্ত মোল্লা-সহ একাধিক জনকে। সকলেই শাহজাহান ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। 

সূত্রের খবর, অভিযুক্তদের অধিকাংশই বাড়িতে নেই। তাঁদের না পেয়ে পরিবারের সদস্যদের হাতে নোটিস ধরিয়ে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কোনও কারণে যেতে না পারলে নোটিসে থাকা ফোন নম্বরে জানানোর কথাও বলা হয়েছে।

এর আগে ১১ মার্চ শাহজাহানের তিন শাগরেদকে নিজাম প্যালেসে জেরার জন্য ডেকেছিল সিবিআই। সন্ধেয় ওই তিন জনকেই গ্রেফতার করা হয়। স্বভাবতই, সিবিআইয়ের তলবে সাড়া দিয়ে শাহজাহানের ভাই সহ অন্যরা আদৌ যাবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। 

৫ জানুয়ারি কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ৮ প্রতিনিধি দল সরবেড়িয়া আকুঞ্জিপাড়ায় রেশন দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত শেখ শাহজাহানের বাড়িতে আসেন। কিন্তু সেখানে তাঁরা হামলার শিকার হন। এই ঘটনার পরই শাহজাহান ফেরার হন। ঘটনার ৫৬ দিন পর ন্যাজাট থেকে শাহজাহানকে গ্রেফতার করে পুলিশ। আদালতের নির্দেশে এখন সিবিআইয়ের হেফাজতে রয়েছে শাহজাহান।

হামলার ঘটনার ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হয় সরবেড়িয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লা-সহ বেশ কয়েকজনকে। গত সোমবার দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর জিয়াউদ্দিন সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। হামলার জড়িত থাকার অভিযোগে বাকিদের এবার তলব করল সিবিআই। 


```