Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

'প্রভাবশালী’ শাহজাহানের খোঁজে সিবিআই তদন্তেই কি সিলমোহর? বুধবার জানাবে আদালত

১১ দিন অতিক্রান্ত। এখনও খোঁজ নেই সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখ। কোথায় রয়েছেন সন্দেশখালির বাদশা? মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানিতে আদালতের তীব্র প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে। 

'প্রভাবশালী’ শাহজাহানের খোঁজে সিবিআই তদন্তেই কি সিলমোহর? বুধবার জানাবে আদালত

শেষ আপডেট: 16 January 2024 20:53

দ্য ওয়াল ব্যুরো: ১১ দিন অতিক্রান্ত। এখনও খোঁজ নেই সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের। কোথায় রয়েছেন সন্দেশখালির বাদশা? মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানিতে আদালতের তীব্র প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে। 

এমনকী শাহজাহানকে গ্রেফতারের ক্ষেত্রে এদিন শুনানির মাঝে পরোক্ষে পুলিশকে ডেডলাইনও বেঁধে দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তরফে তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা প্রকাশ করা হয়। 

আদালতে ইডির আইনজীবী জানান, "শুক্রবার পর্যন্ত সময় দিলে শেখ শাহজাহান এতটাই প্রভাবশালী যে সমস্ত নথি তথ্য প্রমাণ নষ্ট এবং লোপাট করে দিতে পারে।" এরপরই নিখোঁজ শাহজাহানের খোঁজে রাজ্য পুলিশের পরিবর্তে অন্য কাউকে তদন্তভার দেওয়া হবে কি না, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার জানানো হবে বলে বিচারপতি জানান।

এদিন সওয়াল পর্বে শাহজাহানের খোঁজ না মেলা নিয়ে রাজ্য পুলিশের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করে রাজ্যের আইনজীবীর উদ্দেশে বিচারপতি বলেন, "আমি আশা করব আগামী শুক্রবার এই সময়ের মধ্যেই পুলিশ অবশ্যই নিজেদের সেরা তদন্ত করে মূল মাস্টারমাইন্ড তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেফতার করবে।"

এখানেই না থেমে নিজের এমন পর্যবেক্ষণের ব্যাখ্যাও দিয়েছেন বিচারপতি। তিনি বলেন, "রাজ্যের তদন্তকারী আধিকারিকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। অবশ্যই রাজ্য এবিষয় নজর রাখবে। আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানি দুপুর সাড়ে ১২টা। এই সময়ের মধ্যে পুলিশ কী তদন্ত করল জানাতে হবে।" 

একই সঙ্গে ঘটনাস্থলে অর্থাৎ শেখ শাহজাহানের বাড়ি সংলগ্ন এলাকায় অবিলম্বে সিসিটিভি বসানোর নির্দেশ দেন বিচারপতি। 

আদালত সূত্রের খবর, পরে এ ব্যাপারে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন ইডির আইনজীবী। তথ্য প্রমাণ নষ্টের আশঙ্কা প্রকাশ করে ইডির আইনজীবী বিচারপতিকে বলেন, "৫ জানুয়ারি অভিযানের কথা আগে থেকেই পুলিশকে জানানো হয়েছিল। অথচ পুলিশের পরিবর্তে সেদিন দেখা গেল শাহজাহানের অনুগামীরা পৌঁছে গেলেন। তাঁরা তদন্তকারীদের ওপর হামলা করল। তাই আরও সময় দেওয়া হলে ঘটনাস্থল থেকে বাকি তথ্যও নষ্ট হয়ে যেতে পারে।"

 এরপরই তদন্তভার হস্তান্তরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের সময়সীমা এগিয়ে আনেন বিচারপতি। ইডির ধারণা, যেভাবে আইনজীবী মারফৎ সোমবার মামলায় যুক্ত হতে চেয়ে এবং মঙ্গলবার আবার তা প্রত্যাহার করতে চেয়ে শাহজাহান আবেদন করেছেন এবং শাহজাহানের অবস্থান সম্পর্কে পুলিশও নির্দিষ্ট করে এখনও কোনও তথ্য আদালতে পেশ করতে পারেনি, তাতে সিবিআই তদন্তের নির্দেশ দিতে পারে আদালত।


```