Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

আর জি করের নমুনা ফের ফরেনসিক তদন্তের জন্য এইমসে পাঠানো হোক, সুপ্রিম কোর্টে সিবিআই

স্বাস্থ্য দফতরের তৈরি এই তথ্য রাজ্যের তরফে প্রবীণ কৌঁসুলি কপিল সিবাল সোমবার সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্টে জমা দেন।

আর জি করের নমুনা ফের ফরেনসিক তদন্তের জন্য এইমসে পাঠানো হোক, সুপ্রিম কোর্টে সিবিআই

প্রতীকী ছবি

শেষ আপডেট: 9 September 2024 20:01


দ্য ওয়াল ব্যুরো: আর জি করের নমুনা ফের ফরেনসিক তদন্তের জন্য এইমসে পাঠানো হোক, সুপ্রিম কোর্টে সোমবার দাবি জানাল সিবিআই। আর জি কর কাণ্ডে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের প্রশ্নের জবাবে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে রাত ১টা বেজে ৪৭ মিনিটে। অথচ অস্বাভাবিক মৃত্যুর লিপিবদ্ধ হয়েছে দুপুর ২টো ৫৫ মিনিটে। 

এদিন শীর্ষ আদালতে এই ঘটনায় যেভাবে তড়িঘড়ি ময়নাতদন্ত করা হয়েছে, তাতে বিরক্তি প্রকাশ করেছে। এসজি মেহতা বলেন, কলকাতা পুলিশ তাঁদের কাছে ময়নাতদন্তের মাত্র ২৭ মিনিটের ফুটেজ দিয়েছে। এমনকী ফরেনসিকের তথ্য নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন সুপ্রিম কোর্টের সামনে। এরপরেই তিনি এইমস অথবা অন্য কোনও কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবে নমুনা পরীক্ষার দাবি জানান।

আর জি কর কাণ্ডে পশ্চিমবঙ্গ সরকারের স্টেটাস রিপোর্টে দাবি করা হল ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকে শুরু হওয়া ডাক্তারদের কর্মবিরতির আন্দোলনে এ পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য দফতরের তৈরি এই তথ্য রাজ্যের তরফে প্রবীণ কৌঁসুলি কপিল সিবাল সোমবার সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্টে জমা দেন।


```