Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিয়োগ মামলায় এবার তৃণমূল বিধায়ক তাপসের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল সিবিআই

সুজয়কৃষ্ণ ভদ্র, প্রবীর কয়ালের পর এবার তাপস সাহা। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় এবার নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়কের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল সিবিআই।

নিয়োগ মামলায় এবার তৃণমূল বিধায়ক তাপসের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল সিবিআই

তাপস সাহা।

শেষ আপডেট: 21 June 2024 16:08

দ্য ওয়াল ব্যুরো: সুজয়কৃষ্ণ ভদ্র, প্রবীর কয়ালের পর এবার তাপস সাহা। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় এবার নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়কের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল সিবিআই।

শুক্রবার তাপসকে নিজাম প্যালেসে ডেকেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখানেই তাপসের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান বিধায়কের আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য। তিনি বলেন, "কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার জন্য তাপস সাহাকে তলব করেছিল সিবিআই। তিনি তদন্তে সহযোগিতা করেছেন।"

 তবে এ ব্যাপারে তেহট্টের তৃণমূল বিধায়ক কোনও মন্তব্য করতে চাননি। তিনি শুধু বলেন, "তদন্তকারীরা ডেকেছিলেন, ওদের সহযোগিতা করতে এসেছিলাম।"

হাইকোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি। তদন্তকারীদের দাবি, টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তাপসের বিরুদ্ধে। এই অভিযোগ রয়েছে তৃণমূলের আরও একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধে। 

কী কারণে তাপস সাহার কণ্ঠস্বর সংগ্রহ? সিবিআই সূত্রের খবর, নিয়োগ মামলায় একটি নতুন কথোপকথনের রেকর্ডিং তদন্তকারীদের হাতে এসেছে। সেই কণ্ঠস্বর তাপসের কিনা, এ ব্যাপারে নিশ্চিত হতেই এই পরীক্ষা। 

এর আগে নিয়োগ মামলায় সুজয়কৃষ্ণর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছিল ইডি। তাপস ঘনিষ্ঠ প্রবীর কয়ালের কণ্ঠস্বরের নমুনাও সংগ্রহ করেছিলেন তদন্তকারীরা।

এর আগে তেহট্টে তৃণমূল বিধায়কের বাড়িতেও তল্লাশি চালান তদন্তকারীরা। তাপসের আপ্ত সহায়কের বাড়ি, বাড়ির পাশের পুকুরেও তল্লাশি চালান প্রায় ১২ জন আধিকারিক। সেইসময় পুকুরপাড়ে বেশ কিছু নথি পোড়ানোর প্রমাণ পেয়েছিলেন গোয়েন্দারা। পুড়ে যাওয়া সেই নথির নমুনাও সংগ্রহ করেছিল সিবিআই। ১৫ ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর সিবিআই আধিকারিকরা বাড়ি থেকে বেরিয়ে যেতেই লোক ডেকে মাংসভাত খাইয়েছিলেন তাপস। তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলেও দাবি করেছিলেন।


```