Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

নিয়োগ দুর্নীতি কাণ্ডে কালীঘাটের 'কাকু'-কে জেরা করতে প্রেসিডেন্সি জেলে গেল সিবিআই

সুজয়কৃষ্ণ ভদ্রকে জেরা করতে প্রেসিডেন্সি জেলে পৌঁছন সিবিআই কর্তারা।  

নিয়োগ দুর্নীতি কাণ্ডে কালীঘাটের 'কাকু'-কে জেরা করতে প্রেসিডেন্সি জেলে গেল সিবিআই

নিয়োগ দুর্নীতি কাণ্ডে কালীঘাটের কাকুকে' জেরা করতে জেলে গেল সিবিআই

শেষ আপডেট: 27 April 2024 13:18

দ্য ওয়াল ব্যুরো: ভোটের আবহে আরও বিপাকে সুজয়কষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের 'কাকু'। ইতিমধ্যে ফরেন্সিক রিপোর্টে মোবাইল ফোন থেকে সংগৃহীত ভয়েস ক্লিপিং-এর সঙ্গে মিলে গিয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বর। আর এবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাঁকে জেরা করতে জেলে গেল সিবিআই। শনিবার সকালে সুজয়কৃষ্ণ ভদ্রকে জেরা করতে প্রেসিডেন্সি জেলে পৌঁছন সিবিআই কর্তারা।  

গত বুধবার সুজয়কৃষ্ণকে জেলে গিয়ে জেরার অনুমতি চেয়ে কলকাতার বিচার ভবনে বিশেষ আদালতে আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতের অনুমতি পাওয়ার পর শনিবার প্রেসিডেন্সি জেলে হাজির হলেন সিবিআইয়ের গোয়েন্দারা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ সন্তু গঙ্গোপাধ্যায়কে জেরার পরই প্রেসিডেন্সিতে গেল সিবিআইয়ের দল!

গত বৃহস্পতিবার দীর্ঘক্ষণ পার্থ ঘনিষ্ঠ সন্তুকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সিবিআই সূত্রের খবর, সন্তুকে জেরা করে সিবিআইয়ের হাতে কিছু নতুন তথ্য এসেছে। সেই সমস্ত তথ্য সম্পর্কে আরও বিশদে জানতেই ৪৮ ঘণ্টার মধ্যে সিবিআইয়ের একটি দল গেল প্রেসিডেন্সিতেও। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার সিভিক ভলান্টিয়ার রাহুল বেরার ফোনে নিয়োগ সংক্রান্ত বেশ কিছু নথি সুজয়কৃষ্ণ মুছে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বলে সিবিআইয়ের দাবি। আর এই সমস্ত তথ্য উদঘাটনেই জেলে গিয়ে কালীঘাটের 'কাকু'কে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। কালীঘাটের ‘কাকু’-সহ নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীল এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও জেরা করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ইডির হাতে গ্রেফতার হয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র। নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমানে তিনি জেলে রয়েছেন। ইডি ছাড়াও গত বছর মে মাসে সুজয়কৃষ্ণর বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। তল্লাশি শেষ হওয়ার পর সাংবাদিকদের সুজয়কৃষ্ণ নিজেই জানিয়েছিলেন, তাঁর বাড়ি থেকে নগদ টাকা, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের একটি অ্যাডমিট কার্ড এবং তাঁর দু’টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছে সিবিআই। এর আগে সিবিআইয়ের তলবে গত বছর ১৫ মার্চ নিজাম প্যালেসে হাজির হন কালীঘাটের কাকু। আর এবার আরও এক বার তাঁকে জেরা করছে সিবিআই। 


```