Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিএসএনএলে দুর্নীতির গন্ধ! ২১ কর্তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্তে সিবিআই

দ্য ওয়াল ব্যুরো: বিএসএনএলে দুর্নীতির তদন্তে নেমে ২১ জন অফিসারের বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই। অভিযোগ, একটি ঠিকা সংস্থাকে বরাত দিয়ে সেখান থেকে ঘুর পথে টাকা লুঠ করেছেন এই একুশজন। সিবিআই সূত্রে খবর, সেই অঙ্ক প্রায় ২২ কোটি টাকা। অভি

বিএসএনএলে দুর্নীতির গন্ধ! ২১ কর্তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্তে সিবিআই

শেষ আপডেট: 17 June 2023 03:57

দ্য ওয়াল ব্যুরো: বিএসএনএলে দুর্নীতির তদন্তে নেমে ২১ জন অফিসারের বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই। অভিযোগ, একটি ঠিকা সংস্থাকে বরাত দিয়ে সেখান থেকে ঘুর পথে টাকা লুঠ করেছেন এই একুশজন। সিবিআই সূত্রে খবর, সেই অঙ্ক প্রায় ২২ কোটি টাকা।

অভিযুক্তদের তালিকায় এক জন প্রাক্তন জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এবং জোরহাট, শিবসাগর, গুয়াহাটি-সহ বিভিন্ন জায়গার চিফ অ্যাকাউন্টস অফিসাররা রয়েছেন।

জানা গিয়েছে, অপটিক ফাইভারের কাজের জন্য একটি ঠিকা সংস্থাকে বরাত দেওয় হয়েছিল। সেটি বিএসএনএলের নথিভুক্ত ঠিকা সংস্থা নয় বলে খবর। অভিযোগ, এই সংস্থাটি আধাখ্যাচড়া কাজ করে ছেড়ে দিয়েছে। উল্টে অতিরিক্ত টাকা নিয়েছে। সেই টাকা বিএসএনএল দিয়েও দিয়েছে কিচ্ছুটি না বলে।

এখানেই সন্দেহের মেঘ জমে। তারপর সিবিআইকে তদন্তভার দেয় কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক। শুক্রবার অসম, বাংলা, বিহার, ওড়িশা, হরিয়ানা-সহ বিভিন্ন রাজ্যের ২৫টি জায়গায় তল্লাশি অভিযান চালায় সিবিআই। তারপরেই এই একুশজন বিএসএনএল কর্তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় এজেন্সিটি।

ব্রিজভূষণকে গ্রেফতার করা হবে কি? চার্জশিটে যৌন হয়রানির বিস্তর প্রমাণ


```