Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু-সহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ক'দিন আগেই অন্তর্বর্তী জামিন পেয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। এখন তিনি বাড়িতেই রয়েছেন।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু-সহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই

কালীঘাটের কাকু

শেষ আপডেট: 21 February 2025 11:45

দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ক'দিন আগেই অন্তর্বর্তী জামিন পেয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। এখন তিনি নিজের বেহালার বাড়িতেই রয়েছেন। এবার তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শুক্রবার কলকাতা নগরদায়রা আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয়েছে। এছাড়াও বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ও অরুণ হাজরার নামও রয়েছে চার্জশিটে।

সিবিআইয়ের মামলায় কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। ইডির মামলায় আগেই জামিন পেয়েছিলেন তিনি। মঙ্গলবার সিবিআইয়ের মামলাতেও জামিন মঞ্জুর হয় তাঁর। মানসিক অবসাদ ও স্বাস্থ্যজনিত কারণেই তাঁর জামিন মঞ্জুর করেছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। আগামী ৩১ মার্চ পর্যন্ত মেয়াদ এই অন্তর্বর্তীকালীন জামিনের। 

জামিন পেলেও এখন বেহালার বাড়ি থেকে বেরোতে পারবে না কাকু। সেই সঙ্গে, সিবিআই তদন্তকারী আধিকারিকদের দুটি মোবাইল ফোনের নম্বর দিতে হবে তাঁকে। চিকিৎসক এবং আইনজীবী ছাড়া তাঁর বাড়িতে অন্য কেউ ঢুকতেও পারবেন না। 

নিয়োগ দুর্নীতি মামলায় বহুদিন ধরেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে সিবিআই। ইডি ও সিবিআইয়ের দুই মামলাতেই জামিন পেয়েছেন কুন্তল ঘোষ। দীর্ঘ টানাপড়েনের পর কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নিয়েছে সিবিআই। অনুমান, কুন্তল ও কালীঘাটের কাকুর মধ্যে কথা হওয়ার প্রমাণ রয়েছে। সেই কারণে, কুন্তলেরও কণ্ঠস্বর পরীক্ষা করে দেখার দরকার রয়েছে। তবেই গতি পাবে তদন্ত প্রক্রিয়া।


```