Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

শুনানি শেষ হতেই আরজি করে এল সিবিআই, ১৭ তারিখের আগে রিপোর্ট তৈরি করতে তৎপর তদন্তকারীরা

এদিন মামলার শুনানি শুরু হওয়ার পর প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি মনোজ মিশ্র ও বিচারপতি জেবি পারদিওয়ালা সিবিআইয়ের রিপোর্ট খুঁটিয়ে পড়েন

শুনানি শেষ হতেই আরজি করে এল সিবিআই, ১৭ তারিখের আগে রিপোর্ট তৈরি করতে তৎপর তদন্তকারীরা

আরজি করে সিবিআই আধিকারিকরা

শেষ আপডেট: 9 September 2024 19:50

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলার শুনানি শেষ হয়েছে সুপ্রিম কোর্টে। সোমবার সকাল সাড়ে দশটায় শুনানি শুরু হবে বলে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় গত সপ্তাহে ঘোষণা করেছিলেন। সেই মতো শুনানি শুরু হয়। এবার শুনানি শেষ হতেই আরজি কর হাসপাতালে এলেন সিবিআই আধিকারিকরা।

আরজি কর কাণ্ড নিয়ে এদিন সুপ্রিম কোর্টে একটি স্ট্যাটাস রিপোর্ট পেশ করেছে সিবিআই। তবে তা কোনও চূড়ান্ত রিপোর্ট নয়। এখনও পর্যন্ত তদন্তের যা অগ্রগতি হয়েছে তা নিয়েই রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি।

এদিন মামলার শুনানি শুরু হওয়ার পর প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি মনোজ মিশ্র ও বিচারপতি জেবি পারদিওয়ালা সিবিআইয়ের রিপোর্ট খুঁটিয়ে পড়েন। 

পরে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, 'সিবিআই তদন্ত যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে তা চলুক। তার পর আরও একটি স্ট্যাটাস রিপোর্ট পেশ করুক সিবিআই। সে ক্ষেত্রে পরের মঙ্গলবার অর্থাৎ ১৭ তারিখ ফের শুনানি হতে পারে'।

শুনানি শেষের পর পরই এবার হাসপাতাল চত্বরে ঢুকলেন সিবিআই আধিকারিকরা। এখন দেখার আগামী শুনানিতে যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে তাতে কী কী উল্লেখ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  


```