Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্দেশখালির অভিযোগ নিতে এবার ই-মেইল আইডি সিবিআইয়ের, ডিএমকে বিশেষ নির্দেশ

সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, sandeshkhali@cbi.gov.in এই ইমেইল আইডিতে সরাসরি অভিযোগ জানানো যাবে।

সন্দেশখালির অভিযোগ নিতে এবার ই-মেইল আইডি সিবিআইয়ের, ডিএমকে বিশেষ নির্দেশ

শেষ আপডেট: 11 April 2024 19:33

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালি কাণ্ডের তদন্তে এবার ইমেইল আইডি প্রকাশ করল সিবিআই। সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, sandeshkhali@cbi.gov.in এই ই-মেইল আইডিতে সরাসরি অভিযোগ জানানো যাবে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, এ ব্যাপারে উত্তর ২৪ পরগনার জেলাশাসককে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেশখালির প্রতিটি গ্রামে প্রশাসনের তরফে সিবিআইয়ের ই-মেইল আইডির প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

সন্দেশখালি কাণ্ডে বুধবারই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে সন্দেশখালিতে জমি দখল করে ভেড়ি, ধর্ষণ-সহ সমস্ত অভিযোগের তদন্ত শুরু করেছে সিবিআই। 

বুধবারই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিবিআইকে একটি পোর্টাল খুলতে নির্দেশ দিয়েছিল। সেখানেই সন্দেশখালির গ্রামবাসীরা নিজেদের অভিযোগ জানাতে পারবেন। সংশ্লিষ্ট পোর্টালে জমি দখল, জমির ধরন পরিবর্তন করে ভেড়িতে রূপান্তরিত করা, মহিলারা ধর্ষণ সহ সমস্ত অভিযোগ জানাতে পারবেন। এমনকী আদালত এও জানায়, জেলাশাসক থেকে জেলা পুলিশ সুপার বা যে কোন ব্যক্তিকে সিবিআই তদন্তের জন্য ডাকতে পারে এবং তদন্তে সাহায্যের জন্য তাঁদের হাজিরা দিতে হবে।

ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ন্যায়বিচারের স্বার্থে সন্দেশখালির ঘটনায় যে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন, সে বিষয়ে আদালতের কোনও সন্দেহ নেই। সন্দেশখালির পরিস্থিতি এমনই যা একটি স্বাধীন এবং যোগ্যতা সম্পন্ন এজেন্সি ছাড়া তদন্ত সম্ভব নয়। তাই সার্বিক পরিস্থিতি বিচার করে আদালত সিদ্ধান্ত নিয়েছে, সন্দেশখালির মানুষের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করবে সিবিআই। 

বুধবার হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, সন্দেশখালিতে জোর করে জমি দখল এবং মহিলাদের বিরুদ্ধে যে অপরাধের ঘটনা ঘটেছে সিবিআই-কে তার যথাযথ তদন্ত করতে হবে। ১৫ দিনের মধ্যে আদালতে রিপোর্ট জমা দেবেন তদন্তকারীরা। আদালতের নজরদারিতে গোটা তদন্ত প্রক্রিয়া চলবে। 


```