Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

কয়লা পাচার মামলায় তৎপর সিবিআই, এবার গ্রেফতার প্রাক্তন ইসিএল কর্তা সহ ৩ ব্যবসায়ী

ইসিএলের প্রাক্তন জেনারেল ম্যানেজার এবং দুই কয়লা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ 

কয়লা পাচার মামলায় তৎপর সিবিআই, এবার গ্রেফতার প্রাক্তন ইসিএল কর্তা সহ ৩ ব্যবসায়ী

কয়লা পাচার মামলায় তৎপর সিবিআই (প্রতীকী ছবি)

শেষ আপডেট: 26 June 2024 13:26

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা নির্বাচন মিটতেই কয়লা পাচার মামলায় সক্রিয় সিবিআই। এবার ইসিএলের প্রাক্তন জেনারেল ম্যানেজার এবং দুই কয়লা ব্যবসায়ীকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ 

ইসিএলের কুনস্তোরিয়া এলাকার প্রাক্তন জিএম অমিত কুমার ধরকে মঙ্গলবার নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছিল সিবিআই। সেখানেই তাঁকে কয়েক ঘন্টা দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর রাতে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, মঙ্গলবার দুই কয়লা ব্যবসায়ী বাপি ঠাকুর ও বিদ্যাসাগর দাসকেও গ্রেফতার করেছে সিবিআই। তাঁদেরকে একইভাবে নিজাম প্যালেসে সমন করে ডেকে পাঠানো হয়েছিল।

সিবিআই সূত্রের খবর, বাপি ঠাকুর আসানসোলের জামুরিয়ার কেন্দা এলাকার  বাসিন্দা। আর বিদ্যাসাগর দাসের বাড়ি রানিগঞ্জে।  দু’জনের বিরুদ্ধে অবৈধ কয়লা ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। ধৃত তিন জনকেই বুধবার সকালে কলকাতা থেকে এনে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়। 

গত ২০ জুন এই মামলায় ইসিএলের জিএম নরেশ কুমার সাহা ও কয়লা ব্যবসায়ী অশ্বিনী কুমার যাদবকে গ্রেফতার করেছিল সিবিআই। তাঁদের চারদিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। সেই রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পর সোমবার তাঁদেরকে আদালতে হাজির করা হয়। সেদিন সিবিআই বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী তাঁদের জামিনের আবেদন নাকচ করে দেন। অভিযুক্তদের ১০ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 

২০২০ সালে কয়লা পাচার মামলার তদন্ত শুরু করে সিবিআই। কয়লা পাচারের শিকড়ে পৌঁছতে মরিয়া চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে অনেককেই গ্রেফতার করা হয়েছে। গত মাসে কয়লা পাচার মামলায় চার্জ গঠনের কথা ছিল। কিন্তু ওইদিন তিনজন অভিযুক্ত অনুপস্থিত ছিলেন। সেই কারণে চার্জগঠন করা যায়নি। আদালত পরবর্তী শুনানির দিন প্রত্যেককে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। কেউ অসুস্থ থাকলে তাঁকে অ্যাম্বুল্যান্সে হাজির করানোরও নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২ জুলাই চার্জ গঠনের সম্ভাবনা রয়েছে।


```