Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় সিবিআই, জেরা প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীকে

এর আগেও কুন্তল ঘনিষ্ঠ বিভাস চৌধুরীকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিুকারিকরা।

নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় সিবিআই, জেরা প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীকে

ফাইল ছবি।

শেষ আপডেট: 29 April 2025 18:28

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Corruption Case) ফের সক্রিয় সিবিআই। এবার ডাক পড়ল প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীর। এর আগেও কুন্তল ঘোষ ঘনিষ্ঠ বিভাস চৌধুরীকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিুকারিকরা।

সূত্রের খবর, সিবিআইয়ের তলবে সাড়া দিয়ে এদিন বেলা ১১ টা নাগাদ আইনজীবীকে সঙ্গে নিয়ে নিউটাউনের সিবিআই দফতরে এসে পৌঁছন।

 নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে ধৃত কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে বিভাস অধিকারীর নাম পেয়েছিল তদন্তকারীরা। সূত্রের খবর, বিভাস অধিকারীর মাধ্যমে অনেককে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় অতীতে তাকে একাধিকবার দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই আধিকারিকরা। একাধিক নথিও বাজেয়াপ্ত করা হয়েছিল তার বাড়ি থেকে।

সূত্রের খবর, তাঁর বিপুল সম্পত্তির উৎস কি? নিয়োগ দুর্নীতিতে তাঁর কী ভূমিকা ছিল? মূলত এই বিষয় নিয়ে তাঁকে জিজ্ঞাসা করা হবে বলেই জানা যাচ্ছে।

এদিন সিবিআই দফতরে ঢোকার সময় এ ব্যাপারে জানতে চাওয়া হলে বিভাসবাবু বলেন, "নিয়োগ মামলা সংক্রান্ত সিবিআই কিছু তথ্য সিবিআই চেয়েছিল, সেগুলো জমা দিতেই এসেছি।"
 


```