Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৬ লক্ষ ডুপ্লিকেট ভোটার ধরেছি, বিধানসভা ভোটের আগে ডিলিট করাব: শুভেন্দু

নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম ঢুকিয়ে ২৬ সালে বিজেপি বাংলা দখলের ছক কষছে বলে বুধবার বাজেটের পর সাংবাদিক বৈঠক থেকে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১৬ লক্ষ ডুপ্লিকেট ভোটার ধরেছি, বিধানসভা ভোটের আগে ডিলিট করাব: শুভেন্দু

মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী।

শেষ আপডেট: 13 February 2025 13:07

দ্য ওয়াল ব্যুরো: নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম ঢুকিয়ে ২৬ সালে বিজেপি বাংলা দখলের ছক কষছে বলে বুধবার বাজেটের পর সাংবাদিক বৈঠক থেকে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই অভিযোগকে নসাৎ করে বৃহস্পতিবার রাজ্যের বিরুদ্ধেই বড় অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুভেন্দু বলেন, "মুখ্যমন্ত্রী দায়িত্বজ্ঞানহীনভাবে একথা বলেছেন।  ইলেক্টোরাল রোলের রেজিস্ট্রেশন অফিসার কে? জেলাশাসক!"

এরপরই শুভেন্দুর দাবি, "১৬ লক্ষ ডুপ্লিকেট ভোটার আমরা ধরেছি। বিধানসভার আগে ডিলিট করাব!"

বুধবার বিধানসভার প্রেস কর্নারের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, প্রতি বিধানসভার ভোটার লিস্টে ২০ থেকে ৩০ হাজার ভুয়ো নাম ঢোকানোর জন্য বাবুরা বাংলায় এসে বসে আছেন। 

এ প্রসঙ্গে দিল্লি, মহারাষ্ট্রের ভোটে কারচুপির প্রসঙ্গও টেনে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "মহারাষ্ট্রে ৪০ লাখ ভোটার বাড়ল কী করে? আর দিল্লিতে আপনারা কী করেছিলেন? একদিন না একদিন তো বেরোবেই। শুনুন অঙ্কটা কেউ দেরিতে কষে, কেউ আগে কষে। আমরা অঙ্কটা কষে দেখে নিয়েছি। একদিন না একদিন সত্যটা বেরোবেই।"

একই সঙ্গে মমতা এও বলেন, "বিজেপি-কমিশনের এই পরিকল্পনা কিন্তু আমরা ভেস্তে দেব। কারণ, অন্য রাজ্য যা পারে না, বাংলা তা পারে। আমরা চুরিটা ধরে ফেলেছি!" তারই জবাব এবার রাজ্যের বিরুদ্ধেই বড় অভিযোগ আনলেন বিরোধী দলনেতা।


```