চলন্ত ওয়াশিংমেশিনে ৩৫ মিনিট ধরে ঘুরল ১ বছরের ফেলিক্স, তারপর....
দ্য ওয়াল ব্যুরো: পোষ্য প্রেমে আপনি ডুবে থাকেন সারাবেলা। আর আপনারই চালানো ওয়াশিং মেশিনে প্রাণের চেয়ে প্রিয় পোষ্যটা যদি থেকে যায়? না, আর ভাবতেই পারছেন না হয় তো। স্টেফানি ক্যারল ক্রিচফও ভাবতে পারেননি সে সময়ে। আমেরিকার মিনেসোটার ক্রিচফ তখন দ
শেষ আপডেট: 24 June 2019 09:13
দ্য ওয়াল ব্যুরো: পোষ্য প্রেমে আপনি ডুবে থাকেন সারাবেলা। আর আপনারই চালানো ওয়াশিং মেশিনে প্রাণের চেয়ে প্রিয় পোষ্যটা যদি থেকে যায়? না, আর ভাবতেই পারছেন না হয় তো। স্টেফানি ক্যারল ক্রিচফও ভাবতে পারেননি সে সময়ে। আমেরিকার মিনেসোটার ক্রিচফ তখন দৌড়েছিলেন পেট ক্লিনিকে। তাঁর ছানার বয়স যে মাত্র এক। ওর নাম ফেলিক্স। এ যাত্রা প্রাণে বেঁচে গেছে ফেলিক্স। রূপকথায় আছে বেড়ালের ৯ টা প্রাণ। আপাতত আরও আটবার ফেলিক্স প্রাণ পাবে, এমন আশা রাখাই যায়।
ক্রিচফ একটি পেট সেলুনে কাজ করেন। তাঁর বাড়িতেও রয়েছে তিন তিনটি বেড়াল। যাদের মধ্যে সবচেয়ে পুঁচকে এই ফেলিক্স। ফেলিক্স এবং তার দুই বন্ধু সাধারণত সারা বাড়ি জুড়ে ঘুরে বেরায়। তাই প্রত্যেকবার ওয়াশিং মেশিন চালানোর আগেই ক্রিচফ ভালো করে ভিতরটা দেখে নেন। শেষ সপ্তাহেও তাই করেছেন তিনি। কিন্তু কী যেন এক অজানা কারণে ফেলিক্স তাঁকে ফাঁকি দিয়ে ওই মেশিনেই ঘাপটি মেরে লুকিয়ে ছিল। টানা প্রায় ৩৫ মিনিট মেশিন চালানোর পরে ক্রিচফ জামাকাপড় ধুয়ে ভেজা অবস্থায় যখন বের করেছেন মেশিন থেকে, দেখেছেন তাতে ছোট্ট ছানাটির একটা থাবাও ভেজা অবস্থায় উঁকি মারছে। ক্রিচফ তখন কিংকর্তব্যবিমূঢ় হয়ে দৌড়েছেন ডাক্তারের কাছে।

ফেলিক্সকে সঙ্গে সঙ্গে ইমারজেন্সিতে ভর্তি করা হয়। সে সময় তার দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে গেছিল, বুকে জল গিয়ে নিউমোনিয়াও হয়ে গেছিল। আপাতত সে অনেকটাই সেরে উঠেছে। খাওয়া দাওয়াও করছে দিব্যি। এদিক ওদিক পুটুস পাটুস চেয়েও দেখছে ফেলিক্স। চলছে অক্সিজেন, পুরোটা সারতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে জানাচ্ছেন পশুরোগ বিশেষজ্ঞরা। ক্রিচফ বলছেন সারাজীবন এই ঘটনাটা তাঁকে তাড়া করে বেড়াবে।
আপাতত ফেলিক্সের চিকিৎসার জন্য ৭০০০ ডলার খরচ হয়েছে ক্রিচফের। তাই ক্রিচফের মেয়ে আশা ক্যারল goFundMe পেজে ক্যাম্পেন করছেন। যেটুকু সাহায্য সাধারণ মানুষজন সেখানে করবেন, তাতে তাঁদের একটু সুরাহা হতে পারে বলে মনে করছেন তিনি। আশা বলছেন, ফেলিক্সকে উদ্ধার করার সময় সে চোখ খুলতে পারছিল না, শ্বাস নিতেও পারছিল না ঠিক করে। আর পুরোটাই সাবানের ফেনায় ঢেকেছিল সে। ক্রিচফ গত ১১ বছর ধরে বেড়াল রাখেন বাড়িতে, সঙ্গে ওয়াইল্ড লাইফ রিহ্যাবিলিটেশান সেন্টারেও কিছু দেখভাল করেন। ক্রিচফ বলছেন, এই ঘটনা তাঁকে আরও বেশি করে অনুপ্রেরণা দেবে অবলাদের জন্য কাজ করতে।